খুঁজুন
, ,

ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের আগ্রাসনকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্প

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 23 February, 2022, 12:27 pm
ইউক্রেনের বিরুদ্ধে পুতিনের আগ্রাসনকে ‘জিনিয়াস’ বললেন ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পূর্ব ইউক্রেনে সেনা পাঠানোর সিদ্ধান্ত এবং পুতিনের আগ্রাসনকে ‘জিনিয়াস’ বলে প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক রেডিও অনুষ্ঠানের অতিথি ছিলেন ট্রাম্প। সেখানে তিনি এ কথা বলেন। বার্তা সংস্থা এএফপির বরাতে সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ খবর জানিয়েছে।

গত সোমবার পূর্ব ইউক্রেনের দুটি অঞ্চলকে পুতিন স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন। এ বিষয়ে রেডিও অনুষ্ঠানের উপস্থাপক জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘গতকাল আমি টেলিভিশনে ভাষণ চলতে দেখছিলাম। (দেখে) আমি বললাম, এটা সত্যিই জিনিয়াস! পুতিন ইউক্রেনের বড় একটি অংশকে স্বাধীন ঘোষণা করলেন। ওহ! এটা দারুণ একটা ব্যাপার।’

ট্রাম্প আরও বলেন, পুতিনের কৌশল ছিল খুবই ‘স্মার্ট’। মেক্সিকো সীমান্তে যুক্তরাষ্ট্রও এমন কৌশল অবলম্বন করতে পারত। তবে, কী ধরনের কৌশল, সে ব্যাখ্যা দেননি ট্রাম্প।

পরে পৃথক বিবৃতিতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, জো বাইডেন যদি পরিস্থিতি ভালোভাবে সামাল দিতে পারতেন, তাহলে ইউক্রেনের এ সংকট এড়ানো যেত।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি ভ্লাদিমির পুতিনকে ভালো করে চিনি। পুতিন এখন যা করছেন, ট্রাম্প প্রশাসনের সময় কখনোই এমন কিছু করতেন না।’

এ ছাড়া পূর্ব ইউক্রেনে পুতিনের রুশ সেনা পাঠানোর নির্দেশ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘এখন এটা শুরু হয়ে গেছে। জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে। পুতিন সব সময় যা চান, এখন তিনি শুধু তাই পাচ্ছেন না, বরং এর চেয়ে বেশি কিছু পাচ্ছেন। তেল ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে (মস্কো) আরও ধনী হচ্ছে।’

মস্কোর স্থানীয় সময় গত সোমবার রাতে রুশ প্রেসিডেন্ট পুতিন পূর্ব ইউরোপের দুই অঞ্চল—দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেন। পুতিন এ দুটি অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়ার পর এর নিন্দা জানান বিশ্ব নেতৃবৃন্দ।

এন-কে

Feb2
Feb2

কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 12:03 pm
কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে জীবত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, জাহাজডুবির খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের একটি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনসহ মোট ১২ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 11:05 am
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:34 am
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের পর এক মিসের মহড়ায় নেমেছিল। মরক্কো মিস করার পর একইভাবে ডাচরাও মিস করেছে। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় জানাল মরক্কো।

পাঁচ মিস, এক হাতে ইয়াসিন বুনোর সেভ এবং বার্ট ভেরব্রুখেন ঠেকানোর পরেও লাইন ক্রস। অবিশ্বাস্য ও নাটকীয় এক পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় এবং মরক্কোর শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১–১ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

যেখানে টানা প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শটে মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতায় ফেরান মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয় গোল পায় নেদারল্যান্ডসও, দিয়েছেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের পক্ষে বাইরে শট মেরে বসেন কুইন্টেন টিম্বার্স।

গোলপোস্টে শট নিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নাটকীয়তার জন্ম দেন। এরপর বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে পঞ্চম ও শেষ শটে সাইবারি ভুল করেননি। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছেন।