খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে অস্ত্র-গুলিসহ ২ রোহিঙ্গা আটক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২ মার্চ, ২০২২, ৫:৫০ অপরাহ্ণ
টেকনাফে অস্ত্র-গুলিসহ ২ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফ থেকে বিপুল পরিমান অস্ত্র, গুলি ও পুতিয়া গ্রুপের নিজস্ব পোশাকসহ ২ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ৮টি অস্ত্র, ১৮ রাউন্ড গুলি, পুতিয়া গ্রুপের নিজস্ব ৫টি পোশাক উদ্ধার করা হয়। আটক দুইজনই রোহিঙ্গা ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য।

আটক রোহিঙ্গা সন্ত্রাসীরা হলো, টেকনাফের হ্নীলা নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মৃত জহিরের ছেলে মোহাম্মদ শফিক (৩০) ও হ্নীলার পূর্ব সিকদারপাড়ার মৃত ইদ্রিসের ছেলে মোহাম্মদ রমিজ (২৭)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রোহিঙ্গাদের শীর্ষ ডাকাত পুতিয়া গ্রুপের সদস্য বলে স্বীকার করেছেন।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্ণেল খায়রুল ইসলাম সরকার বুধবার বেলা সাড়ে ১১টায় এসব তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার ভোরে টেকনাফের লেদা ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে বস্তাভর্তি অস্ত্র-গুলিসহ দুইজন রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করা হয়। এসময় বস্তাবর্তী ৬টি একনলা বন্দুক, ১টি থ্রি-কোয়ার্টার গান, ১টি ওয়ান শুটারগান, ১১ রাউন্ড রাইফেলের গুলি, ৭ রাউন্ড কার্তুজ ও ৫ সেট বিশেষ পোশাক উদ্ধার করা হয়।

খায়রুল ইসলাম সরকার জানান, ‘টেকনাফের হ্নীলা ও মুচনী এলাকায় দীর্ঘদিন যাবত খুন, অপহরণ, গুম, চাঁদাবাজি, ডাকাতিসহ অপরাধ কর্ম করে আসছিল রোহিঙ্গা সন্ত্রাসী পুতিয়া গ্রুপ। ওই এলাকায় আতঙ্কিত এই গ্রুপকে ধরতে নজরদারি করে র‌্যাব। গেল ১৯ ফেব্রুয়ারী এ গ্রুপের সদস্য খায়রুল আমিনকে অস্ত্রসহ আটক করা হয়। এতে ওই গ্রুপের অস্ত্র-গুলি অন্যস্থানে সরিয়ে নেয়া হচ্ছিল বলে স্বীকার করেন আটক ২ জনে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর টেকনাফ থানায় হস্তান্তর করা হবে। এই গ্রুপের অপর সদস্যস্যদের আটকে র‌্যাবের নজরদারি ও অভিযান চালমান রয়েছে।’

এন-কে

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…