খুঁজুন
, ,

ইউক্রেনে চলছে রুশ হামলা, দেশ ছেড়েছে প্রায় ১৫ লাখ মানুষ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Sunday, 6 March, 2022, 2:57 pm
ইউক্রেনে চলছে রুশ হামলা, দেশ ছেড়েছে প্রায় ১৫ লাখ মানুষ

ইউক্রেনজুড়ে সর্বাত্মক হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। রাজধানী কিয়েভসহ গুরুত্বপূর্ণ শহরগুলো ঘিরে রেখেছে তারা। প্রতিরোধ গড়ছে ইউক্রেনের সেনারাও। চলমান পরিস্থিতিতে তৈরি হয়েছে চরম মানবিক সংকট। যুদ্ধপীড়িত দেশ ছেড়েছে প্রায় ১৫ লাখ মানুষ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

যুদ্ধের ১১তম দিনে আজ ইউক্রেন। রাজধানী কিয়েভ, উত্তর-পশ্চিমের ইরপিন, দ্বিতীয় গুরুত্বপূর্ণ নগরী খারকিভ, উত্তরের চেরনিহিভ এবং উত্তর-পূর্বের সুমি শহর ঘিরে রেখেছে রুশ সেনারা।

ক্ষেপণাস্ত্র আর রকেট হামলা হচ্ছে দফায় দফায়। হামলা হচ্ছে আকাশ থেকেও। ইউক্রেনের উত্তরাঞ্চলীয় চেরনিহিভে রুশ যুদ্ধবিমান থেকে ফেলা বোমায় পুড়ছে বাড়িঘর। ইউক্রেন সেনাদের পাল্টা হামলা রুশ যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরও মিলছে।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এখানে পড়েছে। সেটি মিগ টুয়েন্টি নাইন বা সু-থার্টি হতে পারে। আমি খুব কাছ থেকে দেখছিলাম রুশ উড়োজাহাজটি ভূপাতিত হওয়ার দৃশ্য। বিধাতাকে অশেষ ধন্যবাদ, আমরা বেঁচে আছি। সব ঠিক আছে।’

আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘আমরা বাড়ির বেসমেন্টে ছিলাম। তাই, প্রাণে বেঁচে গেছি।’

কিয়েভ উপকণ্ঠে বোরোদিয়াঙ্কা শহরের একটি হাসপাতাল দখল করেছে রুশ বাহিনী। দক্ষিণের বন্দরনগরী মিকোলেইভের দিকে এগোচ্ছে তারা। শহরটি নিয়ন্ত্রণে নিতে পারলে বন্দরনগরী ওডেসা দিকে এগোবে।

এদিকে, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দুই শহর—মারিউপোল ও ভলনো-ভাখায় যুদ্ধবিরতি ঘোষণা করেও কয়েক ঘণ্টার ব্যবধানে তা বাতিল করায় তৈরি হয়েছে মানবিক সংকট।

একদিকে, টানা হামলা চলছে। অন্যদিকে, গ্যাস, পানি ও বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে মারিউপোল। ভলনোভাখার শহরেও প্রায় প্রতিটি ভবন হয় ধ্বংস, না হয় ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন স্থানে পড়ে থাকা লাশ উদ্ধারও করা যাচ্ছে না।

বিদেশি ও বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করছে ইউক্রেন—এমন অভিযোগ করছে রাশিয়া। খারকিভেই সাড়ে সাত হাজারের বেশি বিদেশি নাগরিককে ইউক্রেন কর্তৃপক্ষ জিম্মি করেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা কমান্ড।

এ ছাড়া বহু রুশ নাগরিক রাশিয়া ছেড়ে ফিনল্যান্ডে চলে যাচ্ছেন এবং এ যুদ্ধে পশ্চিমারা যোগ দিলে রাশিয়ায় মার্শাল ল ঘোষণা করা হতে পারে—পশ্চিমা গণমাধ্যমের এমন খবর উড়িয়ে দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, ‘মার্শাল ল বা বিশেষ জরুরি অবস্থা জারির কোনো পরিকল্পনা নেই। এমন সিদ্ধান্তের জন্য পার্লামেন্টের অনুমোদনও লাগে। তবে পশ্চিমারা যুদ্ধ ঘোষণা করলে ভিন্ন পরিস্থিতি হতে পারে, যা আমি আশা করি না।’

এদিকে, শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বাইডেন জেলেনস্কিকে জানিয়েছেন, রাশিয়া এবং এর ধনকুবেরদের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আসছে।

এর পরপরই পেমেন্ট জায়ান্ট ফার্ম ভিসা ও মাস্টারকার্ড রাশিয়ার সঙ্গে ব্যবসা বন্ধের ঘোষণা দিয়েছে।

অন্যদিকে, তিন হাজার মার্কিনি ইউক্রেনে গিয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে জড়াতে প্রস্তুত রয়েছেন বলে মার্কিন গণমাধ্যমের খবর।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমাদের জনগণ প্রতিরোধ থেকে সরে যাবে না। দখলদারদের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে। তাদের বাড়ি ফিরে যেতে বলছে। তাদের পথ রুদ্ধ করে দিচ্ছে।’

জাতিসংঘ বলছে, যুদ্ধ থেকে বাঁচতে গত ১০ দিনে প্রায় ১৫ লাখ মানুষ পোল্যান্ড, মলদোভা, হাঙ্গেরি, স্লোভাকিয়া, রোমানিয়াসহ ইউরোপের দেশগুলোতে চলে গেছে। প্রিয় শিশু সন্তান, স্ত্রী, বৃদ্ধ পিতা-মাতাকে দেশ ছাড়তে বাসে-ট্রেনে তুলে দিয়ে তরুণ ও যুবকেরা দাঁড়াচ্ছেন যুদ্ধের ময়দানে।

এন-কে

Feb2
Feb2

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই পুলিশকে শোকজ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:39 pm
মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো সেই পুলিশকে শোকজ

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানো বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের অভিযুক্ত উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে।

সোমবার (২৯ জুন) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের মঙ্গলবার (৩০ জুন) বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনারের নির্দেশে তাকে শোকজ করা হয়।

বিএমপি কমিশনার মো. আশিক সাঈদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর আগে, সোমবার (২৯ জুন) বিকেল পৌনে ৫টার দিকে বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর কলোনি থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয় ওই এলাকার শীর্ষ মাদক কারবারি, আর্জেন্টাইন সমর্থক রাসেল হাওলাদারকে (৩৫)।

আটকের সময় মাদক কারবারি রাসেলের গায়ে আর্জেন্টিনার জার্সি ছিল। কাউনিয়া থানা পুলিশ রাসেলকে আটকের পর তার জার্সিটি উল্টো করে পরিয়ে ছবি তুলে বিএমপির মিডিয়া সেলে পাঠায়।

পরে এআই প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল কারচুপির মাধ্যমে আর্জেন্টিনার জার্সি পরিবর্তন করে মাদক কারবারিকে ব্রাজিলের জার্সি পরিয়ে বিএমপির মিডিয়া উইং থেকে ছবি পাঠানো হয় গণমাধ্যমে। মিডিয়া উইংয়ের গ্রুপের এমন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা এবং ব্রাজিল সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ছবি পরিবর্তন করে পুনরায় সঠিক তথ্য ও ছবি মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং ই-মেইলে প্রকাশ করা হয়।

জানা গেছে, গণমাধ্যমে ভুল তথ্য এবং এআই দিয়ে বানানো ছবি পাঠানো মিডিয়া উইংয়ের উপ-পরিদর্শক তানজিল আহমেদ আর্জেন্টাইন সমর্থক। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ে কর্মরত আছেন।

যদিও-বিষয়টি ‘দুষ্টুমির ছলে’ করা হয়েছে বলে স্বীকার করেছেন বিএমপির মিডিয়া সেলের উপ-পরিদর্শক (এসআই) তানজিল আহমেদ। তাছাড়া দায়িত্বশীল পদে থেকে অপেশাদার আচারণের জন্য দুঃখ প্রকাশও করেন তিনি।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের পরিদর্শক মো. মনির হোসেন বলেন, মঙ্গলবার (৩০ জুন) উপ-পরিদর্শক তানজিল আহমেদকে কমিশনার স্যার নিজ দপ্তরে তলব করেছিলেন। তাকে শোকজ করা হয়েছে। পাশাপাশি মিডিয়া উইং থেকে তাকে সরিয়ে দেওয়া হতে পারে। তবে বিষয়টি কমিশনার স্যার নিশ্চিতভাবে বলতে পারবেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. আশিক সাঈদ বলেন, বিষয়টি নজরে আসার পর অভিযুক্ত উপ-পরিদর্শক তানজিল আহমেদকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 4:26 pm
আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিলের খবরে গাছ ফেলে মহাসড়ক অবরোধ

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছেন আপিল বিভাগ। এ রায়ের পর মঙ্গলবার (৩০ জুন) বিকেলে সীতাকুণ্ডের ছোট দারোগারহাট এলাকায় তার অনুসারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীরা গাছ চেইনসো (গাছ কাটার ইলেকট্রনিক করাত) দিয়ে মহাসড়কের পাশের গাছ কেটে সেগুলোর গুঁড়ি সড়কের ওপর ফেলে অবরোধ সৃষ্টি করে। পুরো গাছ কেটেও রাখা হয়েছে সড়কে। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী।

সড়কে অবরোধের কারণে অন্তত ৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

বার আউলিয়া হাইওয়ে থানার ডিউটি অফিসার বিকেল সাড়ে ৩টার দিকে জানান, মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং অবরোধকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

আদালতের রায়ের পর আইনজীবীরা জানান, এখন চট্টগ্রাম-৪ আসনে পুনর্নির্বাচন হবে, নাকি জামায়াতের প্রার্থী আনোয়ার সিদ্দিকীকে নির্বাচিত ঘোষণা করা হবে, তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে।

এর আগে গত ১৫ জুন আপিল বিভাগ মামলার রায় ঘোষণার জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

গত ৩ ফেব্রুয়ারি আনোয়ার সিদ্দিকীর করা আপিলের শুনানি শেষে আপিল বিভাগ নির্বাচন কমিশনকে আসলাম চৌধুরীকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দিয়েছিলেন। তবে একই সঙ্গে আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম-৪ আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ না করার নির্দেশও দেওয়া হয়।

পরে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিলেও আদালতের নির্দেশনা অনুযায়ী ওই আসনের ফলাফল এখন পর্যন্ত স্থগিত রয়েছে।

টিসিজেএ প্রীতি ফুটবল: ট্রাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 3:53 pm
টিসিজেএ প্রীতি ফুটবল: ট্রাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে ড্র হওয়ার পর, রোমাঞ্চকর ট্রাইব্রেকারে ৫-৪ ব্যবধানে আর্জেন্টিনাকে হারিয়ে জয়লাভ করেছে ব্রাজিল। ‘টিভি ক্যামেরা জার্নালিষ্টস এসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রাম’-এর আয়োজনে এই জমকালো ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

​খেলা শেষে এক বর্ণাঢ্য পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোহাম্মদ সালাউদ্দিন।

​ব্রাজিল ও আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচ আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিলায়েন্স ট্রেড এন্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের স্বত্বাধিকারী তহুরা পিংকি ও রহিমা রুহী এবং মাখতুমা মোতাছিম এসোসিয়েটের স্বত্বাধিকারী মোঃ ফরিদ উদ্দিন।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মওলা মুরাদ, এটিএন বাংলার ব্যুরো চিফ আবুল হাসনাত এবং দীপ্ত টিভির ব্যুরো চিফ লতিফা আনসারী।

​আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন টিভি ক্যামেরা জার্নালিষ্টস এসোসিয়েশনের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম মামুন এবং সংগঠনের সাবেক সভাপতি সফিক আহমেদ সাজিবসহ স্থানীয় গণমাধ্যমের ব্যক্তিবর্গ।

​প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “সাংবাদিকদের পেশাগত ব্যস্ততার মাঝে এ ধরনের ক্রীড়া আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এটি পারস্পরিক সৌহার্দ্য ও মানসিক প্রফুল্লতা বৃদ্ধিতে দারুণ ভূমিকা রাখবে।”

​উল্লেখ্য, ব্রাজিল ও আর্জেন্টিনা দুটি দলে ভাগ হয়ে খেলা এ ম্যাচে, তারা চরণ টিপুর গোলে প্রথমে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ব্রাজিলের হয়ে সমতা সূচক গোল করেন অনিক বিশ্বাস। ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু’দল। খেলার দ্বিতীয়ার্ধে এনামুল হকের গোলে লিড নেয় ব্রাজিল। কিছুক্ষণ পর আর্জেন্টিনাকে সমতায় ফেরান সুমন গোস্বামী। ২-২ গোলে ড্র হওয়া খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে টাইব্রেকের সাডেন ডেথে ৪-৩ গোলে জয় পায় ব্রাজিল।