চট্টগ্রামে ১১ জনের করোনা শনাক্ত
২৪ ঘণ্টা ডট নিউজঃ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়েছে। এর মধ্যে মহানগরে ৫ জন এবং উপজেলা পর্যায়ে ৬ জন। ২৪ ঘণ্টায় শতকরা শনাক্তের হার ১.০৮ শতাংশ। একই সময়ে করোনায় আক্রান্ত কারো মৃত্যু হয় নি।
সোমবার (৭ মার্চ) মধ্য রাতে চট্টগ্রাম জেলার করোনা সম্পর্কিত এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা: ইলিয়াস চৌধুরী।
তিনি বলেন, গতকাল রবিবার চট্টগ্রামের ষোলো ল্যাব এবং কক্সবাজারে ১০১৫ জনের নমুুুুনা পরীক্ষা করা হয়েছে। উক্ত পরীক্ষায় চট্টগ্রামে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ১১ জনের। চট্টগ্রামের মোট আক্রান্ত বেড়ে ১ লাখ ২৬ হাজার ৫৫৫ জন। এর মধ্যে নগরে ৯২ হাজার ৩৮ জন এবং উপজেলা পর্যায়ে ৩৪ হাজার ৫১৭ জন।
তিনি বলেন- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। চট্টগ্রাম মেডিকেল কলেজে ৭৪ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
এন্টিজেন টেস্টে ১৬ জনের নমুনা পরীক্ষা করে কারো ৫ জনের শনাক্ত হয়েছে। ইমপেরিয়াল হাসপাতালে ১৫৭ জনের নমুনা পরীক্ষা করে কারো জনের করোনা শনাক্ত হয় নি। শেভরনে ১৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১৩৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। আরটিআরএলে ৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে।মেডিকেল সেন্টার হাসপাতালে ১১৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি। এপিক হেলথকেয়ারে ৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা শনাক্ত হয়েছে। এশিয়ান স্পেশালাইড হাসপাতালে ২১৮ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি এবং এভারকেয়ার হাসপাতালে ৫ জনের নমুনা পরীক্ষা করে কারো করোনা শনাক্ত হয় নি।
এদিন বিআইটিআইডি, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, কক্সবাজার মেডিকেল কলেজ, ল্যাব এইড, মেট্রোপলিটন হাসপাতাল এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নমুনা পরীক্ষা হয় নি।
সিভিল সার্জন আরো জানান, উপজেলা পর্যায়ে লোহাগাড়ায় ০ জন, সাতকানিয়ায় ১ জন, বাঁশখালী ০ জন, আনোয়ারা ০ জন, চন্দনাইশ ০ জন, পটিয়া ০ জন, বোয়ালখালী ০ জন, কর্ণফুলী ০ জন, রাঙ্গুনিয়া ০ জন, রাউজান ০ জন, ফটিকছড়ি ০ জন, হাটহাজারী ০ জন, সীতাকুণ্ড ০ জন, মিরসরাই ৫ জন এবং সন্দ্বীপে ০ জনের করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রামে করোনা আক্রান্তদের মধ্যে ইতিমধ্যে ১৩৬২ জন মারা গেছেন। এর মধ্যে নগরে ৭৩৪ এবং উপজেলায় ৬২৮ জন।
উল্লেখ্য, চট্টগ্রামে ২০২০ সনের ৩ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।


আপনার মতামত লিখুন