করোনায় দেশে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৩২৩ জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৯ মার্চ, ২০২২, ৫:৪১ সন্ধ্যা
করোনায় দেশে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৩২৩ জন

নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৩২৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৮ হাজার ৪৭১ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ৯৭ জনে।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৮২৪ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৫২ হাজার ৭৭০ জন করোনা থেকে সুস্থ হলেন। দৈনিক শনাক্তের হার এক দশমিক ৯৭ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৩৪ শতাংশ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৮টি ল্যাবে ১৬ হাজার ৩৭০টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ২২৫টি।

মৃত ব্যক্তি পুরুষ। তাঁর বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে। তিনি সিলেট বিভাগের। সরকারি হাসপাতালে তিনি মারা গেছেন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

Feb2
Feb2