করোনায় ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু, আক্রান্ত ২৩৩
নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ২৩৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৪৯ হাজার ৪৮৬ জন। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯ হাজার ১১১ জনে।
আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪১৭ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৬০ হাজার ৮৮৬ জন করোনা থেকে সুস্থ হলেন। দৈনিক শনাক্তের হার এক দশমিক ৮৮ শতাংশ। আজ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৮টি ল্যাবে ১২ হাজার ৩৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। মোট নমুনা সংগ্রহ করা হয় ১২ হাজার ৩৪৮টি।
মৃতদের একজন পুরুষ ও দুজন মহিলা। তাঁদের বাড়ি ঢাকা ও রাজশাহী বিভাগে। মৃতদের সবাই সরকারি হাসপাতালে মারা গেছেন। এঁদের মধ্যে একজনের বয়স ২১ থেকে ৩০ এর মধ্যে। বাকি দুজনের একজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে এবং অপরজনের বয়স ৭১ থেকে ৮০।
উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।
এন-কে



আপনার মতামত লিখুন