খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাউজানের চিকদাইরে আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ৪:০৪ অপরাহ্ণ
রাউজানের চিকদাইরে আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চিকদাইর ইউনিয়ন শাখা -২ ও করম আলী হাজীর বাড়ীসহ এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র জসনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (দঃ) ও বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) “র চন্দ্রবার্ষিকী ফাতেহা শরীফ উদযাপন উপলক্ষে আজিমুশশান মাইজভাণ্ডারী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২ নভেম্বর শুক্রবার চিকদাইর আব্দুল আলী জামে মসজিদস্থ হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারী (কঃ)”র ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন আব্দুল আলী জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা নুরুচ্ছাপা।

উদ্বোধক ছিলেন জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবু তাহের, প্রধান বক্তা ছিলেন গহিরা এফ. কে. জামিউলুম বহুমুখী কামিল এম.এ আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস হযরতুলহাজ্ব আল্লামা মুফতি ইব্রাহিম আল্ কাদেরী, বিশেষ বক্তা হিসেবে তকরির করেন ঢাকা নারায়ণগঞ্জ জামেয়া গাউছিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া মাদ্রাসার সাবেক আরবী প্রভাষক সৈয়দ মাওলানা মাহবুবুল হক আল্ কাদেরী ( নুরে বাংলা) ,চট্টগ্রাম কাজীর দেউরী কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা কে. এম. বেলাল হোসাইন মাইজভাণ্ডারী।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২এর যুগ্ম সম্পাদক তৌফিকুল ফরিদ মাসুমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক প্রতিনিধি মঞ্জুরুল ইসলাম চৌধুরী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার নির্বাহী সদস্য সাংবাদিক শফিউল আলম, মোহাম্মাদ আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল শুক্কুর সওদাগর, মাওলানা ফরিদুল আলম মাইজভাণ্ডারী, মাওলানা তরিকুল ইসলাম মাইজভাণ্ডারী, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি চিকদাইর শাখা ২এর সভাপতি রোকন ফারুকী, সাধারন সম্পাদক আবু মোঃ আক্কাছ উদ্দিন মানিক, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি রাউজান উপজেলা শাখার প্রচার সম্পাদক শাহাদাত হোসেন সাজ্জাদ, নাজিমুদ্দিন কালু, । অন্যান্যদের উপস্থিত ছিলেন, জানে আলম, শহিদুল ইসলাম, হাফেজ মোহাম্মদ দৌলত খাঁন, শাহ্জাহান, ছালে জঙ্গীর, মোহাম্মদ রমজান আলী, আবুল হোসেন কালু, মোঃ জাহাঈীর, কোরবান আলী মিনকু, আলমগীর হোসেন খালেক, মঈনুদ্দিন মানিক, জাগের হোসেন টিটু, দিদারুল আলম দিলু, সাদ্দাম হোসেন, শাহেদুল করিম, মিনহাজ, রমজান,খোরশেদ, মোফাচ্ছেল, মোঃ হোসাইন, মোজাম্মেল, রাসেল,ওসমান, জিল্লুর রমান, মহিনউদ্দিন,মোঃ সুমন, জালাল উদ্দিন, নেজাম উদ্দিন প্রমুখ ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…