খুঁজুন
সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৬ মাস পর আসল মায়ের কোলে শুভ, লালিত মায়ের চোখে স্বপ্নভঙ্গের জল

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ৬:১১ অপরাহ্ণ
৬ মাস পর আসল মায়ের কোলে শুভ, লালিত মায়ের চোখে স্বপ্নভঙ্গের জল

৬ মাস পর ভিক্ষুক মা ফিরে পেয়েছে তার হারানো শিশু, অন্যদিকে ৬ মাস ধরে লালিত সন্তানকে ফিরিয়ে দিয়ে অঝর নয়নে কাঁদছে নিঃসন্তান গৃহবধু

২৪ ঘন্টা স্পেশাল : দীর্ঘ ৬ মাস পর ভিক্ষুক মায়ের কোলে ফিরেছে শিশু শুভ। ভিক্ষুক মায়ের অভিযোগের সূত্র ধরে দীর্ঘ ৬ মাসের পুলিশের নিরবিচ্ছিন্ন প্রচেষ্ঠায় চুরি হওয়া ৬ মাসের শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। সে সাথে শিশু পাচারকারী চক্রের মুলহোতাসহ এ চক্রের ২ নারী সদস্যসহ মোট চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

শিশু পাচারকারী চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যমতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাশেম আলী টেন্ডল বাড়ির দুবাই প্রবাসী সাইফুল্লার নিঃসন্তান স্ত্রী তাসমিনা আক্তার জেলীর হেফাজত থেকে শিশু শুভকে উদ্ধার করে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নগরীর দামপাড়া পুলিশ লাইন্সে সংবাদ সম্মেলনে শিশু পাচারকারী চক্রকে গ্রেফতার এবং শিশুটিকে উদ্ধারের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ) আমেনা বেগম।

চট্টগ্রামে আর কারো সন্তান এভাবে চুরি বা অপহরণ হয়ে থাকলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানিয়ে আমেনা বেগম বলেন যদি কারো সন্তান অপহরণ বা চুরি হয়ে থাকে তবে এই চক্রের সদস্যদের আবার রিমান্ডে এনে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা আর কোন শিশু অপহরণের সাথে জড়িত কি-না তা খুঁজে বের করা হবে জানিয়েছে আমেনা বেগম।

শনিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিবরণে আমেনা বেগম বলেন, শিশু শুভর মা শিরিন বেগম (২৫)’র স্বামী সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করার পর থেকে ৬ মাস বয়সী শুভ এবং তার সাত বছর বয়সী এক কন্যা সন্তানের মুখে অন্ন তুলে দিতে ভিক্ষাবৃত্তির পথ বেচে নন। গত ১৫ মার্চ বিকেলে তিনি চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন নেভী কলোনী সংলগ্ন ফুটপাতে শিশু শুভকে নিয়ে ভিক্ষা করছিলেন।

শিশু পাচারকারী ২ সদস্য

সেদিন শিরিন বেগমের অসহায়ত্বের সুযোগ নিয়ে কথার ছলে তাকে জুস খাওয়ান দুজন পথচারী। জুস খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পর শিরিন বেগমকে আগ্রাবাদস্থ মা ও শিশু হাসপাতালে ভর্তি করে আত্মীয় পরিচয়ে শুভকে চুরি করে নিয়ে যায় পাচারকারীরা।

ঘটনার ২দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে গত ১৮ মার্চ ভিক্ষুক মা শিরিন বেগম নগরীর ইপিজেড থানায় তার শিশু পুত্র শুভ অপহরণ হয়েছে উল্লেখ করে এজাহার দায়ের করেন।

মামলা দায়েরের পর থেকেই পুলিশ শিশু উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করে। বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং বন্দর থানার ওসি মীর নুরুল হুদা সার্বক্ষণিকভাবে ভিক্ষুক শিরিনের অপহরণ হওয়া শিশু উদ্ধারে ব্যাপক তৎপরতা শুরু করেন। বন্দর থানার এস আই কামাল হোসেন পায় মামলার তদন্তভার।

শিশু শুভর মায়ের কথামতো পুলিশ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সেদিনকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে শিশু পাচারকারীচক্রটিকে শনাক্ত করে। গত ২৮ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এ চক্রের অন্যতম সদস্য ইকবাল হোসেনকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে এ চক্রের অন্যতম সদস্য জাফর সাদেকের তথ্য প্রকাশ করে ইকবাল।

তার দেয়া তথ্যমতে বিভিন্ন তথ্যপ্রযুক্তির ব্যবহারে গত ৩ নভেম্বর এ চক্রের মুল মাস্টার মাইন্ড জাফর সাদেককে গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর শিশুটির বিষয়ে বিস্তারিত তথ্য পায় পুলিশ। তার তথ্যের সূত্র ধরে একই দিন এ চক্রের নারী সদস্য পারভিন আক্তারকেও গ্রেফতার করা হয়। গত ২১ নভেম্বর সন্ধ্যায় নগরীর পাঁচলাইশ থানার শূলকবহর এলাকা থেকে এ চক্রের আরেক নারী সদস্য সালেহা আলেয়াকে গ্রেফতার করে পুলিশ।

তিনি জানান, পাচারকারী চক্রের তিন হাত বদল হয়ে শিশুটি পৌছে যায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাশেম আলী টেন্ডল বাড়ির দুবাই প্রবাসী সাইফুল্লার নিঃসন্তান স্ত্রী তাসমিনা আক্তার জেলীর হাতে। তিনি পাচারকারী চক্রের কাছ থেকে মাত্র দেড় লক্ষ টাকার বিনিময়ে শুভকে কিনে নিয়েছিলো। শুক্রবার তার হেফাজত থেকে শিশু শুভকে উদ্ধার করে পুলিশ।

শিশুটি জেলীর হাতে কিভাবে গেলো সাংবাদিকদের এমন প্রশ্নে গ্রেফতার জাফর সাদেকের বরাতে সিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ) আমেনা বেগম বলেন, শিশুটিকে চুরি করে প্রথমে রাখা হয়েছিলো নগরীর মেহেদীবাগস্থ ন্যাশনাল হাসপাতাল ও সিগমা ল্যাবের টেকনোলজিস্ট পারভিন আক্তারের হেফাজতে। সেখান থেকে পাচারকারী চক্রের অপর সদস্য সালেহা বেগম আলেয়ার (৫২) মাধ্যমে শিশুটিকে ফটিকছড়ির এক নিঃসন্তান দম্পত্তির কাছে বিক্রি করে দেন।

নিঃসন্তান গৃহবধু শিশু শুভর লালিত মা তাসমিনা আক্তার জানান, পাচারকারী চক্রের সদস্য আলেয়া তাকে জানায়, শিশুটির মা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর শিশুটিকে দেখাশুনার জন্য কেউ না থাকায় শিশু শুভর পিতা তাকে দত্তক দিতে চাই। এ কথা শুনে শিশুটিকে রাখার আগ্রহ প্রকাশ করলে আলেয়ার এক খালার মাধ্যমে প্রথমে আড়াই লক্ষ টাকা প্রদানের প্রস্তাব করে।

পরে অনেক দেন দরবারে দেড় লক্ষ টাকায় রাজি হলে স্ট্যাম্প করে শিশুটিকে কিনে নেন এবং সন্তানের অভাব পুরণে নিজ সন্তানের মতোই শিশু শুভকে ৬ মাস ধরে লালন পালন করে আসছেন।

তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, দীর্ঘ ৬ মাস ধরে লালন পালন করার পর পুলিশের কাছ থেকেই জানতে পারি শিশুটি চুরি করা হয়েছে। শিশুটির আসল মায়ের কাছে তাকে তুলে দিতে কান্নায় ভেঙে পড়েন জেলী। পুলিশের প্রেস ব্রিফিং-চলাকালীন শুভকে কোলে নিয়ে সারাক্ষণই নিরবে চোখের পানি ফেলছিলেন জেলী।

অপরদিকে দীর্ঘ ৬ মাস পর নিজে হারিয়ে ফেলা সন্তান কোলে পেয়ে আনন্দিত ভিক্ষুক শিরিন। কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রশাসনের প্রতি।

রাজীব সেন প্রিন্স

Feb2

এক গোল খেয়ে নিউজিল্যান্ডকে ৩ গোল দিলো মিশর

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ণ
এক গোল খেয়ে নিউজিল্যান্ডকে ৩ গোল দিলো মিশর

প্রথমার্ধে এক গোল হজম করলেও তা শোধ করতে পারেনি মিশর। কিন্তু দ্বিতীয়ার্ধে নিউজিল্যান্ডকে হতাশ করে একে একে ৩ গোল দিয়ে ম্যাচ জিতে নিয়েছে মোহাম্মদ সালাহরা। আসরের প্রথম ম্যাচ বেলজিয়ামের বিপক্ষে ড্র করা মিশর এবার পেলো জয়ের দেখা। চতুর্থ বিশ্বকাপ খেলতে নেমে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয়ের দেখা পেলো মিশর।

এর আগে, ১৯৩৪, ১৯৯০, ২০১৮ বিশ্বকাপে মোট ৮ ম্যাচে খেলেও কোনো জয়ের দেখা পায়নি। ২০২৬ সালে এসে পেলো প্রথম জয়ের দেখা।

সোমবার (২২ জুন) কানাডার বিসি প্লেস স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচের ১৫ মিনিটে পিছিয়ে যায় মিশর। পরে তিনটি গোলই মিশর করে দ্বিতিয়ার্ধে। নিউজিল্যান্ডের হয়ে গোল করেন ফিন সারম্যান। পরে দ্বিতীয়ার্ধে মিশরের মোহাম্মদ জিকো, মোহাম্মদ সালাহ এবং ডেভিড ত্রেজেগে করেন গোল।

প্রথমার্ধে আক্রমণে এগিয়ে ছিলো নিউজিল্যান্ড। সেই আক্রমণের অংশ হিসেবেই ১৫ মিনিটে গোল করে কিউইদের এগিয়ে নেন ফিন সারম্যান। মাইকেল পেইন দারুণ একটি কর্নার কিক নেন। বক্সের ভেতরে লাফিয়ে উঠে হেডে গোল করেন সারম্যান। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় নিউজিল্যান্ড।

৫৮ মিনিটে ডান দিক থেকে বক্সে বল পেয়ে মোহামেদ হানি চমৎকার একটি ক্রস ভাসিয়ে দেন। বক্সের মাঝখানে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় থাকা জিকো হেডে বল জালে জড়িয়ে দেন। প্রতিপক্ষ গোলরক্ষকের কোনো সুযোগই ছিল না। নিখুঁত ক্রস আর দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করে সমতা ফেরায় মিশর।

এরপর বক্সের ডান প্রান্তে বল পেয়ে জিকোর সঙ্গে দারুণ এক-দুই পাস খেলেন সালাহ। এতে বক্সের ভেতরে শট নেওয়ার সুযোগ তৈরি হয়, আর তিনি কোনো ভুল না করে নিচের বাঁ কোণে বল জড়িয়ে দেন ৬৭ মিনিটে।

৮২ মিনিটে আরও একটি গোল করে মিশর হেড থেকেই।এই গোলে সহায়তা করেন সালাহ। দারুণ ক্রাস করেন ডান দিক থেকে বদলি নামা ত্রেজেগে মাত্র নিজের তৃতীয় টাচেই হেড করে বল জালে জড়িয়ে দেন।

চেষ্টা করলেও কোনো গোল আর করতে পারেনি কিউইরা। প্রথম ম্যাচে ইরানের বিপক্ষে ২-২ গোলে ড্র করার মিশরের কাছে এগিয়ে গিয়েও হারলো ৩-১ গোলে। আর বেলজিয়ামের বিপক্ষে ১-১ গোলে ড্র করা মিশর ম্যাচটি জিতলো ৩-১ ব্যবধানে।

‘জি’ গ্রুপে মিশরের পরবর্তী প্রতিপক্ষ ইরান। ম্যাচটি আগামী ২৭ জুন। একই দিন বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড।

স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:৩৬ পূর্বাহ্ণ
স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল লড়াকু কেপ ভার্দে

শুরুতে এগিয়ে গেলেও প্রথমার্ধে ২-১ ব্যবধানে পিছিয়ে পড়ে বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা কেপ ভার্দে। কিন্তু এরপরও দমে যায়নি তারা। বিশ্বমঞ্চে নিজেদের প্রথমবার মেলে ধরা আফ্রিকার দেশ কেপ ভার্দে দেখাল লড়াকু ফুটবলের আসল রূপ। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের পর এবার ফুটবল পরাশক্তি উরুগুয়েকেও আটকে দিল তারা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে গ্রুপ ‘এইচ’র রোমাঞ্চকর ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

ম্যাচের প্রথমার্ধেই জমে উঠেছিল লড়াই। ২১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে কেভিন পিনার নেওয়া ফ্রি-কিক উরুগুয়ের জাল কাঁপালে রূপকথার শুরু হয় কেপ ভার্দের। দেশের ফুটবল ইতিহাসে প্রথম বিশ্বকাপ গোলের দেখা পায় তারা।

তবে প্রথমার্ধের শেষ মুহূর্তে (৪৪ মিনিটে) ম্যাক্সিমিলিয়ানো আরাউহো এবং যোগ করা সময়ে (৪৫+৫ মিনিটে) আগুস্তিন কানোপিওর ব্যাক-টু-ব্যাক গোলে ২-১ ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় মার্সেলো বিয়েলসার উরুগুয়ে।

বিরতি থেকে ফিরে লিড ধরে রাখতে মরিয়া উরুগুয়ে আক্রমণাত্মক ধার বজায় রাখলেও কেপ ভার্দের জমাট রক্ষণভাগ আর ফাটল ধরতে দেয়নি। উল্টো ম্যাচের ৬১তম মিনিটে হেলিও ভারেলার করা গোল স্তব্ধ করে দেন লা সেলেস্তেদের। শেষ বাঁশি বাজা পর্যন্ত ২-২ সমতা ধরে রেখে মাঠ ছাড়ে দুদল।

প্রথম ম্যাচে ফেভারিট স্পেনকে গোলশূন্য ড্রয়ে রুখে দেওয়ার পর উরুগুয়ের বিপক্ষে এই ড্র কেপ ভার্দেকে নকআউট পর্বের রেসে টিকিয়ে রাখল। অন্যদিকে, সৌদি আরবের পর কেপ ভার্দের সাথেও পয়েন্ট ভাগাভাগি করায় গ্রুপ পর্বে টিকে থাকার সমীকরণ কঠিন হয়ে উঠল উরুগুয়ের জন্য।

এই ড্রয়ের পর দুদলেরই পয়েন্ট দাঁড়িয়েছে ২। গোল ব্যবধানে এগিয়ে থাকায় দুই নম্বরে অবস্থান করছে উরুগুয়ে, তিনে কেপ ভার্দে। এদিকে সর্বোচ্চ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান স্পেনের। আর তলানিতে আছে সৌদি আরব।

বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ৭:১৯ পূর্বাহ্ণ
বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান

শক্তিশালী বেলজিয়ামকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘জি’র টেবিলের শীর্ষে উঠে এসেছে ইরান। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ১০ জনের বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি ০-০ ব্যবধানে শেষ হওয়ায় দুই দলই মূল্যবান ১ পয়েন্ট করে ভাগ করে নিয়েছে। ২ ম্যাচ শেষে ২ পয়েন্ট এবং বেশি গোল করার সুবাদে বেলজিয়ামকে দুই নম্বরে নামিয়ে গ্রুপের শীর্ষস্থানটি দখল করেছে ইরান।

মাঠের শক্তিতে বেলজিয়াম যোজন যোজন এগিয়ে থাকলেও ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ফুটবলবিশ্ব দেখল এক চরম নাটকীয় ম্যাচ। প্রথমার্ধে ইরানের গোল বাতিল আর দ্বিতীয়ার্ধে বেলজিয়ামের লাল কার্ডের ধাক্কা- সব মিলিয়ে ম্যাচটি ছিল উত্তেজনায় ঠাসা।

ম্যাচের প্রথমার্ধের ২৫ মিনিটে প্রথম নাটকীয়তার জন্ম হয়। বেলজিয়ামের রক্ষণভাগকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে উদযাপনে মেতে উঠেছিলেন ইরানি ফরোয়ার্ড মেহেদি তারেমি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির নিখুঁত অফসাইড কলে কপাল পোড়ে ইরানের। অল্পের জন্য অফসাইড হওয়ায় গোলটি বাতিল করেন রেফারি।

১-০ লিড পাওয়ার সুযোগ হাতছাড়া হলেও দ্বিতীয়ার্ধে ম্যাচের ভাগ্য ইরানের দিকে আরও হেলে পড়ে বেলজিয়াম শিবিরে লাল কার্ডের আঘাতে। ম্যাচের ৭০তম মিনিটে ইরানের একটি বিপজ্জনক কাউন্টার অ্যাটাক রুখতে গিয়ে ফাউল করে বসেন বেলজিয়ান ডিফেন্ডার। এর আগেই হলুদ কার্ড থাকায় রেফারি তাকে দ্বিতীয় হলুদ কার্ড তথা লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন।

১০ জনের বেলজিয়ামকে পেয়ে শেষ ২০ মিনিট আক্রমণের ধার বাড়ায় ইরান। তবে বেলজিয়ান গোলরক্ষক থিবো কোর্তোয়ার দারুণ কিছু সেভের কারণে ডেডলক ভাঙা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে নকআউটের দৌড়ে বেলজিয়ামের সমানতালেই টিকে রইল লড়াকু ইরান।