কঙ্গনার নতুন রেকর্ড
বলিউড অভিনেত্রী কঙ্গনা দিন কয়েক আগেই নিজের নাম লিখিয়েছিলেন উপস্থাপনায়। ওটিটি প্ল্যাটফর্মে একতা কাপুরের প্রযোজনায় কঙ্গনার শোয়ের নাম ‘লক আপ’।
অনুষ্ঠানের প্রথম সিজনে জেল-কয়েদি-সিক্রেট থিমে নিজের শোতে এনেছিলেন কঙ্গনা। আর তাই তো প্রথম থেকেই চর্চায় ছিল লক আপ। এই শোয়ে ১৬ জন বিতর্কিত তারকাকে এনে রাখা হয়েছে। তবে চমকে দেওয়ার খবর হলো এই প্রথম কোনো ওয়েব রিয়েলিটি শো নিয়ে এত মাখামাখি।
২৭ ফেব্রুয়ারি সম্প্রচারিত হয় প্রথম এপিসোড। মাত্র ১৯ দিনে ১০০ মিলিয়নের ওপরে ভিউ হয়েছে এই শোয়ের, যা নিঃসন্দেহেই নতুন মাইলস্টোন কঙ্গনার ক্যারিয়ারের। প্রযোজক একতা এই খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লেখেন, ‘লক আপ পার করে ফেলল ১০০ মিলিয়ন ভিউজ। প্রথম রিয়েলিটি শো যেটা মাত্র ১৯ দিনে এই রেকর্ড গড়ল। ভারতীয় ওটিটিতে সর্বাধিক দেখা রিয়েলিটি শো এখন লক আপ।
একতার পোস্টে কঙ্গনাসহ আরও অনেক বলিউড তারকা সেই সঙ্গে টিভি তারকারাও মন্তব্য করেছেন। একজন ভক্ত লিখেছেন, ‘যথাযোগ্য’। আরেকজন লিখেছেন, ‘এই শো হিট করার বড় কারণ হচ্ছে কঙ্গনা।’ আরেক কঙ্গনা ভক্তের মত, ‘বিগ বসের নির্মাতারা পরের সিজন হোস্ট করতে কঙ্গনাকে ফোন করল বলে।’
কঙ্গনা এই প্রসঙ্গে বলেন, ১৯ দিনে ১০০ মিলিয়ন সত্যিই অভাবনীয়। ‘লক আপ’ যে ভালোবাসা দর্শকদের থেকে পাচ্ছে তা আমায় অভিভূত করেছে। আর এর থেকেই প্রমাণ হয় এই রিয়েলিটি শোর বিষয়বস্তু কতটা আলাদা ও বিনোদন দিতে সক্ষম। একতা কাপুরের ভাবনা আসলে ফ্লপ হতেই পারে না। আমি কথা দিচ্ছি লক আপ আরও বড় হবে, আরও বিতর্কিত হবে, আরও মানুষকে বিনোদন দেবে।’
এন-কে


আপনার মতামত লিখুন