আসছে ‘পুষ্পা: দ্য রুল’ সামান্থার বদলে থাকবেন দিশা পাটানি!
অল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিতে প্রথমবারের মতো একটি আইটেম গানে দেখা গিয়েছিল সামান্থাকে। ‘ও আন্তাভা’ নামের আইটেম গানে তার আবেদনময়ী অবতার দর্শকদের ব্যাপক মুগ্ধ করেছিল।
আইটেম গানটিতে পারফর্ম করার জন্য প্রচুর প্রশংসাও কুড়িয়েছিলেন সামান্থা। মাত্র কয়েক দিনের মধ্যে ১০০ মিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করেছিল গানটি। ‘পুষ্পা: দ্য রাইজ’র পর ভক্তদের অপেক্ষার কেন্দ্রবিন্দু ছিল ‘পুষ্পা ২’ কে নিয়ে।
তবে কি নতুন কোনো চমক থাকবে ‘পুষ্পা ২’ তে। ভারতীয় গণমাধ্যম সূত্র অনুযায়ী ‘পুষ্পা ২’ এর বিশেষ গানের জন্য সামান্থার পরিবর্তে থাকছেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।
পূর্বে দিশা পাটানিকে পুষ্পার প্রথম অংশে ‘ও আন্তাভা’ গানটির জন্য প্রস্তাব দিয়েছিলেন ছবিটির নির্মাতারা। সে সময় প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন দিশা। এবার শুধু অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার।
ভারতীয় সংবাদমাধ্যম পিংকভিলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে পুষ্পার নির্মাতা সুকুমার ১৭ ডিসেম্বর সিনেমাটির সিক্যুয়েল ‘পুষ্পা: দ্য রুল’ মুক্তি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। ছবিতে আল্লু অর্জুন, রশ্মিকা মান্দান্না এবং ফাহাদ ফাসিলকে পুনরায় তাদের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
জানা যায়, পর্দায় এই আইটেম গানে পারফর্ম করতে দেড় কোটি টাকা চেয়েছিলেন সামান্থা। যদিও পরে জানা যায়, তার দাবি করার চাইতে কয়েকগুণ বেশি টাকার সম্মাননা পেয়েছিলেন তিনি। ‘পুষ্পা’র এই আইটেম গানের জন্য পাঁচ কোটি টাকা পেয়েছেন সামান্থা রুথ প্রভু।
এন-কে


আপনার মতামত লিখুন