নালায় পড়া পঞ্চাশোর্ধ বয়সী ব্যক্তিকে উদ্ধার করল ফায়ার সার্ভিস
হাটতে হাটতে হঠাৎ করেই নালায় ঝাপ দিয়েছে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাতনামা পঞ্চাশোর্ধ বয়সী এক ব্যক্তি। না বুঝে লাফিয়ে পড়লেও সে নিজে থেকে আর উঠে আসতে পারছিলেন না।
পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। ১৫ মিনিটের চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করে পারে তুলে আনতে সক্ষম হয়।
আজ রবিবার (২৭ মার্চ) দুপুর সোয়া ১২টার দিকে বহদ্দারহাট স্বাধীনতা কমপ্লেক্সের সামনের নালা থেকে অজ্ঞাত এ ব্যক্তিটিকে উদ্ধার করে দমকল বাহিনী।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন কালুরঘাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন। প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, রবিবার দুপুর ১২টার দিকে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি নালায় ঝাঁপ দেন।
নালার গভীরতা বেশি থাকায় তিনি আর উঠতে পারছিলেন না। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছে মাত্র ১৫ মিনিটের মাথায় স্থানীয়দের সহায়তায় লোকটিকে উদ্ধার করতে সক্ষম হয়।
এর আগে গত শনিবার (২৬ মার্চ) চট্টগ্রামের পুরাতন চান্দগাঁওয়ে নালায় পড়ে যাওয়া এক শিশুকেও জীবিত উদ্ধারের তথ্য দিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
২৪ ঘন্টা/এন রানা


আপনার মতামত লিখুন