চট্টগ্রামে শনাক্তের হার দশমিক ৩১ শতাংশ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৩০ মার্চ, ২০২২, ১০:৩০ সকাল
চট্টগ্রামে শনাক্তের হার দশমিক ৩১ শতাংশ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরও একজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে শনাক্তের হার শূন্য দশমিক ৩১ শতাংশ। তবে একই সময় এ ভাইরাসে চট্টগ্রামে করোনায় কারও মৃত্যু হয়নি।

৩০ মার্চ, বুধবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, গতকাল মঙ্গলবার চট্টগ্রামে ১৩টি ল্যাবে ৩২২টি নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত একজন নগরীর বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ৯০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

এন-কে

Feb2
Feb2