চট্টগ্রামে করোনায় শনাক্ত নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২ এপ্রিল, ২০২২, ১০:৩১ সকাল
চট্টগ্রামে করোনায় শনাক্ত নেই

চট্টগ্রামে আজও করোনাভাইরোসে কেউ আক্রান্ত ও মৃত্যু হয়নি। এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামে করোনা শনাক্তের সংখ্যা শূন্যে ছিল।

২ এপ্রিল, শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম সার্জন কার্যালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্যানুযায়ী, চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৬২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ৯০ জন। অন্যরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৪ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬২৮ জনের।

এন-কে

Feb2
Feb2