খুঁজুন
, ,

অল্প বয়সেই ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন যে বলি তারকারা!

ডেস্ক নিউজ
প্রকাশিত: Wednesday, 6 April, 2022, 11:15 am
অল্প বয়সেই ডিম্বাণু সংরক্ষণ করেছিলেন যে বলি তারকারা!

মা হবার স্বাদ গ্রহণ করতে চায় না এমন নারী কমই রয়েছেন। তবে কেউ আবার দেরি করে মা হতে চায়। আর ভবিষ্যতের কথা ভেবে অল্প বয়সে নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন বহু খ্যাতনামী নারী।

অনেক নারীই আছেন যারা কর্ম জীবনে অনেক ব্যস্ত। তারকা হওয়ার সুবাদে হয়তো ব্যক্তিগত জীবনে সময় দিতে পারেন না কেউ কেউ। অথবা নেহাৎই মা হতে চান না এখনই। তাই বলে কখনও-ই মা হবেন না এমন নয়। সেই ভাবনা থেকেই কম বয়সে ডিম্বাণু সংরক্ষণের সিদ্ধান্ত।

আসলে বয়সের সঙ্গে সঙ্গে শারীরিক নানা পরিবর্তনের মধ্যে দিয়ে যান মেয়েরা। মা হওয়ার নানা জটিলতাও তৈরি হয় অনেক ক্ষেত্রে। অল্প বয়সে সংরক্ষিত ডিম্বাণু সে ক্ষেত্রে বেশি বয়সে মা হওয়ার ক্ষেত্রে কার্যকর। তা থেকে সন্তান ধারণের সম্ভাবনাও তুলনামূলক বেশি।

তবে এই প্রক্রিয়া সুবিধাজনক হলেও ব্যয়সাধ্য। ফলে সাধারণত বড়লোকেরাই এই সুবিধা নিতে পারেন। হলিউডের বহু তারকা এ ব্যাপারে আগেই পথ দেখিয়েছেন। তবে বলিউডও পিছিয়ে নেই। ভবিষ্যতে মা হওয়ার আশায় আগে থেকে ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন বহু নায়িকা, প্রাক্তন সুন্দরী, মডেল এমনকি প্রযোজক-পরিচালকেরাও।

এদের মধ্যে অন্যতম বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়। তিনি ৩৯ বছর বয়সে সংরক্ষণ করেছিলেন তার ডিম্বাণু। তানিশা নিজেও একজন অভিনেত্রী। বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। বিগ বসের সপ্তম মরসুমের প্রতিযোগীও ছিলেন তিনি।

এ বিষয়ে একটি সাক্ষাৎকারে তানিশা জানিয়েছিলেন, “তিনি ৩৩ বছর বয়সেই ডিম্বাণু সংরক্ষণ করতে চেয়েছিলেন। কিন্তু যে চিকিৎসকের কাছে তিনি যান, তিনি তাকে বাধা দেন।”

ভারতের টিভি জগতের তারকা পরিচালক একতা কাপুর। সফল প্রযোজকও তিনি। একতা তার ৩৬ বছর বয়সে সংরক্ষণ করেছিলেন ডিম্বাণু। যদিও একতা ২০১৯ সালে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন। তার আগে আইভিএফের একাধিক জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়েছিল একতাকে।

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তও ডিম্বাণু সংরক্ষণ করে রেখেছেন। রাখি এক বছর আগে বিয়ে করেছেন এক প্রবাসী ভারতীয়কে।

তবে এই বলিউড অভিনেত্রীদের মতোই হলিউডের বহু তারকাও নিজেদের ডিম্বাণু সংরক্ষণ করেছেন। এদের মধ্যে কোর্টনি কার্দেশিয়ান, কিম কার্দেশিয়ান, রিটা ওরা, এমি স্কামারের মতো খ্যাতনামীরাও রয়েছেন।

এন-কে

Feb2
Feb2

কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 12:03 pm
কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে জীবত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, জাহাজডুবির খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের একটি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনসহ মোট ১২ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 11:05 am
আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না : আপিল বিভাগ

ঋণ খেলাপি হওয়ায় চট্টগ্রাম-৪ আসনে বিজয়ী বিএনপির আসলাম চৌধুরী শপথ নিতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে তার ফলাফল প্রকাশ করা যাবে না।

মঙ্গলবার (৩০ জুন) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ রায় দেন। এর আগে ১৫ জুন শুনানি শেষে রায়ের জন্য ৩০ জুন দিন ধার্য করেছিলেন।

আদালতে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আজিম উদ্দিন পাটোয়ারী।

আসলাম চৌধুরীর পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মিফতাহ উদ্দিন চৌধুরী ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।

ঋণ খেলাপির অভিযোগ থাকা আসলাম চৌধুরীর মনোনয়নপত্র নির্বাচন কমিশনে আপিল শুনানির শেষ দিন গত ১৮ জানুয়ারি বৈধ ঘোষণা করা হয়।

সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ব্যাংকের করা রিট হাইকোর্ট খারিজ করে দিলে ব্যাংক কর্তৃপক্ষ পরে আপিল বিভাগে আবেদন করে।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মো. আনোয়ার সিদ্দিকী লিভ টু আপিল করেন। ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ আসলাম চৌধুরীর প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।

ফলে আসলাম চৌধুরী নির্বাচন করার সুযোগ পান। কিন্তু আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ হবে না বলে আদেশ দেওয়া হয়।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে আসলাম চৌধুরী বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ডেস্ক নিউজ
প্রকাশিত: Tuesday, 30 June, 2026, 10:34 am
টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

ম্যাচের মতো ফল নির্ধারণী টাইব্রেকারেও নাটকীয়তার জন্ম দিলো মরক্কো-নেদারল্যান্ডস। স্নায়ুরক্ষার এই লড়াইয়ে উভয় দলই যেন একের পর এক মিসের মহড়ায় নেমেছিল। মরক্কো মিস করার পর একইভাবে ডাচরাও মিস করেছে। শেষ পর্যন্ত পাঁচটি করে শট নেওয়ার পর ৩-২ ব্যবধানে ডাচদের বিশ্বকাপ থেকে বিদায় জানাল মরক্কো।

পাঁচ মিস, এক হাতে ইয়াসিন বুনোর সেভ এবং বার্ট ভেরব্রুখেন ঠেকানোর পরেও লাইন ক্রস। অবিশ্বাস্য ও নাটকীয় এক পেনাল্টি শ্যুটআউটে ডাচদের বিদায় এবং মরক্কোর শেষ ষোলো নিশ্চিত হয়েছে। ৯০ মিনিট এবং এরপর অতিরিক্ত ৩০ মিনিটে স্কোরলাইন ১–১ থাকায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে।

যেখানে টানা প্রথম শটে গোল করেন নেদারল্যান্ডসের টিউন কুপমেইনার্স। পরের দুটি শটে মিস করেন মরক্কোর নেইল এল আয়নাউয়ি এবং ডাচ ফরোয়ার্ড জাস্টিন ক্লাইভার্ট। সুফিয়ান রাহিমি সমতায় ফেরান মরক্কোকে। নিজেদের তৃতীয় শটে দ্বিতীয় গোল পায় নেদারল্যান্ডসও, দিয়েছেন ভাউট ভেগহোর্স্ট। এরপর শেমসদিন তালবির গোলে মরক্কোকে ফের সমতায় ফেরানোর পর ডাচদের পক্ষে বাইরে শট মেরে বসেন কুইন্টেন টিম্বার্স।

গোলপোস্টে শট নিয়ে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি নাটকীয়তার জন্ম দেন। এরপর বুনো ঠেকিয়ে দেন সামারভিলের শট। তবে পঞ্চম ও শেষ শটে সাইবারি ভুল করেননি। গোল দিয়েই জার্সি খুলে বুনো উল্লাসে মেতেছেন।