বোয়ালখালীতে চুলার আগুনে ৫টি বসতঘর ভস্মীভূত

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২, ৮:৩৭ রাত
বোয়ালখালীতে চুলার আগুনে ৫টি বসতঘর ভস্মীভূত

চট্টগ্রামের বোয়ালখালীতে চুলার আগুনে পুড়ে ৫টি বসতঘর ভস্মীভূত হয়েছে।

আজ ৮ এপ্রিল, শুক্রবার বিকেল ৪টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মংসুইনু মারমা বলেন, চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে ওয়াসিম, মনির, নুরুল ইসলাম ও আবছারের ৫টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে।

তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি বল্রে জানানা তিনি।

এন-কে

Feb2
Feb2