হাতির আক্রমণে নিহতের ঘটনায় বোয়ালখালী ইসলামী ফ্রণ্টের শোক

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০১৯, ৭:২৩ রাত
হাতির আক্রমণে নিহতের ঘটনায় বোয়ালখালী ইসলামী ফ্রণ্টের শোক

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : বোয়ালখালীতে হাতির আক্রমণে নিহতদের প্রতি শোক জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রণ্ট বোয়ালখালী শাখার সভাপতি স.ম এনামুল হক ও সাধারণ সম্পাদক আকতার হোসেন তালুকদার।

গত রোববার বোয়ালখালী উপজেলায় হাতির আক্রমণে নিহত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. জাকের হোছাইন, আবু তাহের মিস্ত্রী ও আবদুল মাবুদ নিহত হন (ইন্না…রাজেউন)।

নিহতদের রুহের মাগফেরাত কামনা করে নেতৃবৃন্দ এক বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। এছাড়া নিহত ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের কাছে আহ্বান জানানো হয়।

Feb2
Feb2