বাঁচানো গেল না আহত সিংহী নদীকে
স্ত্রী সিংহ নদী মারা গেছে। গত ১৯ ফেব্রুয়ারি সঙ্গনিরোধকালে (সেক্সুয়াল মিট) পুরুষ সিংহ সম্রাট কামড় দেয় নদীকে। এরপর থেকে নদীর গলার ক্ষতস্থান থেকে অনবরত পানি ঝরতে থাকে। কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এ ঘটনা ঘটে।
আজ ২২ এপ্রিল, শুক্রবার ভোর ছয়টার দিকে পার্কের বেস্টনীতে চিকিৎসাধীন সিংহ নদীর মৃত্যু হয়। বঙ্গবন্ধু সাফারি পার্কের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে পার্কের বেস্টনীতে স্ত্রী সিংহ নদী শুক্রবার ভোর ছয়টার দিকে মারা যায়। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়েছে।’
এন-কে


আপনার মতামত লিখুন