চট্টগ্রামে করোনায় শনাক্ত ও মৃত্যুহীন দিন
ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ৭:০৩ রাত
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি। একই সময়ে করোনায় নতুন করে কেউ মারা যায়নি। এদিন চট্টগ্রামে ২০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
রবিবার (২৪ এপ্রিল) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত চট্টগ্রামে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ২৬ হাজার ৬৩৮ জন। আক্রান্তদের মধ্যে নগরীর বাসিন্দা ৯২ হাজার ৯৯ জন এবং ৩৪ হাজার ৫৩৯ জন বিভিন্ন উপজেলার।
২০২০ সালের ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে চট্টগ্রামে প্রথম কোনো ব্যক্তির মৃত্যু হয়েছিল। জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৩৬২ জনের। এর মধ্যে ৭৩৪ জন নগরীর, বিভিন্ন উপজেলায় ৬২৮ জনের মৃত্যু হয়েছে।
এন-কে



আপনার মতামত লিখুন