করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৭:০১ রাত
করোনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯ জন

করোনায় নমুনা পরীক্ষা বাড়লেও নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে আক্রান্ত হয়েছে ১৯ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৯ লাখ ৫২ হাজার ৬০২ জন। আর মোট মৃত্যু ২৯ হাজার ১২৭ জন।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৬৪ জন। এ নিয়ে দেশে মোট ১৮ লাখ ৯৪ হাজার ১২৩ জন করোনা থেকে সুস্থ হলো। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক শূন্য ৩৮ শতাংশ। আজ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৯৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৮৭৯টি ল্যাবে পাঁচ হাজার ২৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা সংগ্রহ করা হয় পাঁচ হাজার ২০ জন।

উল্লেখ্য, দেশে ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। তার ঠিক ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এন-কে

Feb2
Feb2