খুঁজুন
, ,

কোভিড: চীনের রাজধানীতে বাড়ছে বিধিনিষেধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 28 April, 2022, 3:29 pm
কোভিড: চীনের রাজধানীতে বাড়ছে বিধিনিষেধ

বেইজিংয়ের প্রায় সোয়া দুই কোটি বাসিন্দার বেশিরভাগকে কোভিড শনাক্তে গণপরীক্ষা করাচ্ছে কর্তৃপক্ষ, পাশাপাশি কিছু জনসমাগমস্থল বন্ধ ও বিধিনিষেধের মাত্রাও বাড়িয়েছে।

দেশটির বৃহত্তম শহর সাংহাইয়ের মতো লকডাউন পরিস্থিতি এড়াতে বৃহস্পতিবার থেকে রাজধানীতে এসব পদক্ষেপ কার্যকর করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

চলতি সপ্তাহ থেকে বেইজিংয়ের বেশ কয়েকটি এলাকা কোভিড শনাক্তে তিন দফা গণপরীক্ষায় নেমেছে; কোভিড আক্রান্ত পাওয়ায় শহরটির একাধিক আবাসিক কম্পাউন্ড, অফিস এলাকা ও একটি বিশ্ববিদ্যালয়ে লকডাউন জারি হয়েছে। বেশকিছু স্কুল, উৎসব ভেন্যু ও পর্যটন কেন্দ্রও বন্ধ করে দেওয়া হয়েছে।

বেইজিংজুড়ে গণপরীক্ষার প্রথম ধাপে যে প্রায় দুই কোটির মতো নমুনা সংগ্রহ হয়েছে, তার মধ্যে কয়েকজনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেলেও আক্রান্তের সংখ্যা সীমিতই ছিল।

বুধবার নতুন করে ৫০ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, আগের দিন এ সংখ্যা ৩৪ ছিল।

বুধবার নতুন করে ৫০ জনের দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, আগের দিন এ সংখ্যা ৩৪ ছিল।

২২ এপ্রিল থেকে বেইজিংয়ে যে ১৬০ জনের বেশি কোভিড রোগী মিলেছে, তার অর্ধেকেরও বেশি পাওয়া গেছে শহরটির সবচেয়ে জনবহুল এলাকা চাওইয়াংয়ে। রোগী সংখ্যা কম হলেও বেইজিং শুরু থেকেই সতর্ক অবস্থানে আছে।

এলাকাটির এক সরু গলিতে হাটংস নামে পরিচিত ছোট বাড়িতে থাকা কানাডার নাগরিক ৩৬ বছর বয়সী অ্যান্ড্রু ওয়ার্ডকে বৃহস্পতিবার একটি হোটেলে কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হয়েছে; অথচ শনাক্তকরণ পরীক্ষায় তার দেহে ভাইরাসের অস্তিত্ব মেলেনি।

এক কোভিড রোগীর সংস্পর্শে এসেছিলেন জানিয়ে বুধবার হ্যাজম্যাট স্যুট পরা কয়েকজন ওয়ার্ডের ডংচেং এলাকার বাড়িতে এসে তার দেহে ভাইরাসের উপস্থিতি পরীক্ষা করেছিল।

“আমি খানিকটা বিরক্ত, কারণ আমি ঘরে লকডাউনে থাকতে আমার সমস্ত অর্থ ও সময় ব্যয় করে খাবার মজুদ করছিলাম,” বলেছেন একটি আন্তর্জাতিক স্কুলে কাজ করা ওয়ার্ড।

একজনের দেহে ভাইরাস শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ বৃহস্পতিবার ডংচেংয়ের বেশ কয়েকটি হাটংস সিলগালা করে দিয়েছে।

ডংচেং এবং শিচেং, বেইজিংয়ের প্রাণকেন্দ্রের গুরুত্বপূর্ণ এ দুটি এলাকায় বৃহস্পতিবার থেকে সিনেমা হল বন্ধ ঘোষণা করা হয়েছে।

বেইজিংয়ের উত্তরে সাড়ে ৩ লাখ জনগোষ্ঠী অধ্যুষিত ছোট জেলা ইয়ানকিং জানিয়েছে, তারাও বাসিন্দা এবং জেলাটিতে কাজ করতে আসা ব্যক্তিদের ‘স্ক্রিনিং’ শুরু করতে যাচ্ছে।

চলতি সপ্তাহে কর্তৃপক্ষ যেসব এলাকায় গণশনাক্তকরণ পরীক্ষা চালানোর নির্দেশ দিয়েছিল, সেই তালিকায় ইয়ানকিং নেই বলে জানিয়েছে রয়টার্স।

বেইজিংয়ের উত্তরপূর্বে অবস্থিত জেলা পিঙ্গু জানিয়েছে, তারাও বৃহস্পতিবার ও শনিবার তাদের ৪ লাখ ৫৭ হাজার বাসিন্দার কোভিড পরীক্ষা করবে।

এর আগে চীনের বৃহত্তম শহর সাংহাইয়ে প্রাদুর্ভাবের শুরুর দিকে ১ থেকে ১০ মার্চ পর্যন্ত প্রতিদিন নতুন শনাক্ত কোভিড রোগীর সংখ্যা ১০০-র নিচেই ছিল, পরে তা দ্বিগুণ হতে থাকে এবং মার্চের ২০ তারিখেই ৭০০ ছাড়িয়ে যায়।

মার্চের শেষ দিকে সাংহাইয়ে প্রতিদিন হাজার হাজার নতুন রোগী শনাক্ত হতে থাকে; পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষকে শহরজুড়ে লকডাউন দিতে হয়, যা গুরুত্বপূর্ণ এ অর্থনৈতিক কেন্দ্রের আড়াই কোটি বাসিন্দার দৈনন্দিন জীবন ওলটপালট করে দেয়।

যতক্ষণ পর্যন্ত না সংক্রমণ ধরা পড়ছে এবং ছোট পরিসর লকডাউনের প্রয়োজন না পড়ছে, ততক্ষণ পর্যন্ত বেইজিংয়ের কর্তৃপক্ষ শহরের সিংহভাগ বাসিন্দাকে কাজে যাওয়ার অনুমতি দিচ্ছে।

“আমাদেরকে প্রথমে ডরমেটরিতে থাকতে হবে, এরপর লকডাউন উঠলে কাজে ফিরতে পারবো,” বলেন এক বন্ধুকে নিয়ে ১০ ঘণ্টা ট্রেনভ্রমণ শেষে বুধবার বেইজিংয়ে নামা উ।

তাদের দুজনেরই বেইজিং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে কাজ করার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের কাছের বেশ কয়েকটি আবাসিক কম্পাউন্ড লকডাউনে যাওয়ায় কাজে যোগ দিতে পারেননি তারা।

Feb2
Feb2

চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 10:12 am
চট্টগ্রাম অভিমুখী ১১ দলীয় ঐক্যের ‘লংমার্চ’ শুরু

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যের ঊর্ধ্বগতি রোধ চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সংকীর্ণ দলীয়করণ বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী ‘লংমার্চ’ শুরু হয়েছে।

এর আগে আজ (শনিবার) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ করেন ১১ দলীয় ঐক্য। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সমাবেশ শেষে চট্টগ্রাম অভিমুখী এ ‘লং মার্চ’ শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়ায়াতরে মাধ্যমে শুরু হওয়া সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

এতে বক্তব্য রাখছেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের পর চট্টগ্রাম অভিমুখে লং মার্চের বহর রওনা হয়।

লং মার্চের রুটে পূর্বনির্ধারিত বিভিন্ন পয়েন্টে পথসভা হবে। প্রথমটি নারায়ণঞ্জের কাচপুর ব্রিজের কাছে ট্রাকস্টান্ডে, কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল, মীরের সরাই এবং সবশেষ চট্টগ্রামের লালদিঘি ময়দানে জনসভা অনুষ্ঠিত হবে।

সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:57 am
সিফাতকে ছেড়ে দেন, ভালোই ভালোই ছেড়ে দেন : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, অতিষ্ঠ হয়ে, বিরক্ত হয়ে সিফাত নামের একজন তরুণ কী বলেছিল, তাতে বাংলাদেশ উলটপালট হয়ে যাওয়ার মতো করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। দলীয় সন্ত্রাসীরা থানায় নিয়ে তাকে নাজেহাল করেছে। ওকে ছেড়ে দেন। ভালোই ভালোই ছেড়ে দেন। যদি না ছাড়েন, তাহলে মনে রাখবেন, এক নূর হোসেন, এক ইয়াসমিন, এক ডাক্তার মিলন অনেকের গদিকে একদম ওলটপালট করে দিয়েছিল। কখন যে পচা শামুকে পা কাটবে, কেউ বলতে পারবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, সিফাতের মুখের ভাষা দিয়ে নয়, কিন্তু যে বিষয়ে সে প্রতিবাদ করেছে, এই বিষয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ প্রয়োজনে সিফাত হয়ে গর্জন করবে।

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি স্পষ্ট, ছয় দফা দাবি আপনারা দেখেছেন। তার সাথে সপ্তম দফা হবে, কোনো চাঁদাবাজ এবং দুর্নীতিবাজের অস্তিত্ব বাংলাদেশে আমরা বরদাস্ত করব না।’

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ। দুর্নীতিবাজদের হাতে জনগণের অধিকার লুণ্ঠিত। গ্যাস নাই, পানি নাই, ইলেকট্রিসিটি নাই। কিন্তু গ্যাসের বিলও যথারীতি আছে। কারেন্টের ভূতুড়ে বিল আছে। পানির জন্য কথা বলা যাবে না।

তিনি বলেন, ঢাকাবাসী আপনারা দোয়া করবেন। আমরা আপনাদের এ দেশের ১৮ কোটি মানুষের দাবি আদায়ের জন্য অঙ্গীকারবদ্ধ। সেই অঙ্গীকার পূরণ করতেই আমরা এই কর্মসূচি শুরু করেছি। আমরা দেখতে পাচ্ছি, আমাদের কর্মসূচির ঔষধ ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে।

তিনি আরও বলেন, ‘বিভিন্ন জায়গায় তার ক্রিয়া-প্রতিক্রিয়া শুরু হয়েছে। ক্রিয়া হলে মোবারকবাদ। প্রতিক্রিয়া হলে আমরা বলে দিচ্ছি। আপনারা বলছেন, এই করলে সেই করলে ছাড় দিয়ে কথা বলা হবে না। আমরা পরিষ্কার বলে দিচ্ছি, জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে জনগণও কাউকে ছাড় দিয়ে কথা বলবে না।’

তিনি আরও বলেন, আমরা আজ কোনো দল, ব্যক্তিগোষ্ঠীর জন্য এই রাস্তায় নামিনি। আমরা নেমেছি বাংলাদেশে ১৮ কোটি মানুষের পক্ষে। আমরা জনগণের জন্য রাস্তায় নেমেছি। জনগণের অধিকার আদায় করে ঘরে ফিরব। আমাদের এই আন্দোলন চলবে রাস্তায়, রাজপথে এবং জাতীয় সংসদে। সমান্তরালে আন্দোলন চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত ১৮ কোটি মানুষের প্রত্যেকটি অধিকার প্রতিষ্ঠিত না হবে।

আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Saturday, 5 September, 2026, 9:12 am
আজকে যত বাধা-বিপত্তি আসুক, আমাদের লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ‘আজকে যত বাধা-বিপত্তি আসুক না কেন, আমাদের এই লং মার্চ চট্টগ্রাম পৌঁছাবেই পৌঁছাবে। ২০২৪ সালের ৫ আগস্ট সারা বাংলাদেশের মানুষ লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে সবাই ঢাকায় একত্রিত হয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছিল। এবার আমরা ঢাকা থেকে চট্টগ্রাম এবং অন্যান্য বিভাগের উদ্দেশ্যে লং মার্চের যাত্রা শুরু করেছি। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, সেই স্বৈরাচার হওয়ার পথ বন্ধ করার জন্য আমাদের এই লং মার্চ।’

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে মতিঝিলে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লং মার্চের উদ্বোধনী সমাবেশ তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘এই লং চাঁদাবাজ, সন্ত্রাস, মাদকের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা তেল, গ্যাস, বিদ্যুতের সিন্ডিকেট করে দাম বৃদ্ধির পাঁয়তারা করছে, তাদের বিরুদ্ধে লং মার্চ। এই লং মার্চ যারা ৭০ শতাংশ জনগণের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে, তাদের বিরুদ্ধে লং মার্চ।’

তিনি আরও বলেন, ‘আমরা জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই লং মার্চে অংশগ্রহণ করুন। এই লং মার্চ কোনো ১১ দলের লং মার্চ নয়। এই লং মার্চ বাংলাদেশের আপামর সাধারণ মানুষের লং মার্চ।’

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা লং মার্চ শান্তিপূর্ণভাবে পালন করব। যদি সরকার বাধা দেওয়ার চেষ্টা করে, এই লং মার্চের ছয় দফা এক দফাতে পরিণত হবে।’