রাঙামাটিতে ভেঙ্গেই গেলো এলজিইডির ব্রিজ,আহত ১৭ , নিহত ১
রাঙামাটি বড়দমে এলজিইডির নির্মাণাধীন ব্রীজ ভেঙ্গে ঘটনাস্থলে মো. রফিক (৩২) নামের এক শ্রমিকের মৃত্যুৃ হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৭ শ্রমিক।
আজ ২৮ এপ্রিল, বৃহস্পতিবার সকাল ১০ টার সময় রাঙামাটি শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কের বড়াদম এলাকায় ব্রীজের স্পেন ঢালাইয়ের সময় এই দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক রফিক রাঙামাটি শহরের ২নং ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতো। তার নিজ বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা এলাকার হলদাকান্দা এলাকায়।
আহত শ্রমিকরা জানায়, বৃহস্পতিবার সকালে বড়াদম এলাকায় এলজিইডির অর্থায়নে নির্মাধীন ব্রীজটিতে ঢালাইয়ের কাজ শুরু হয়। এতে ৬০ থেকে ৭০ জন শ্রমিক ঢালাইয়ের কাজ করে। সকাল ১০ টার দিকে আকস্মিকভাবে ব্রীজে নতুনভাবে ঢালাই দেওয়া স্পেন ভেঙে শ্রমিক নিচে পড়ে যায়। এসময় অন্তত ২৫ থেকে ৩০ জন শ্রমিক কমবেশি আহত হন। ঘটনার পরপরই অন্যান্য শ্রমিকরা আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে শ্রমিক মো. রফিককে মৃত ঘোষণা করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর খান জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়ে সর্বমোট ১৮ জন শ্রমিককে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। এসময় মো. রফিক মারা যায় এবং বাকি ১৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এন-কে


আপনার মতামত লিখুন