খুঁজুন
, ,

পিএইচপি কুরআনের আলোয় এবার প্রথম হয়েছে হাফেজ মোহাম্মদ জাকারিয়া

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 29 April, 2022, 8:24 pm
পিএইচপি কুরআনের আলোয় এবার প্রথম হয়েছে হাফেজ মোহাম্মদ জাকারিয়া

দেশ-বিদেশে সাড়া জাগানো পিএইচপি কুরআনের আলো সেরা প্রতিযোগী হিসেবে নির্বাচিত হয়েছেন জামালুল কুরআন হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ জাকারিয়া। দ্বিতীয় স্থান অর্জন করেছেন মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ নাসরুল্লাহ আনাস।

তৃতীয় স্থান অধিকারী হয়েছেন কুরআনের আলো ইনস্টিটিউটের ছাত্র হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ, সান্ত্বনা পুরস্কার হিসেবে চতুর্থ স্থান অধিকার করেছেন কুমিল্লার তাহফিজুল কুরআনিল কারিম হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে ফাইনাল রাউন্ড অনুষ্ঠানে সর্ববৃহৎ টেলিভিশনভিত্তিক জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২২ পিএইচপি কুরআনের আলোর চার প্রতিযোগির মধ্য থেকে প্রধান প্রতিযোগিকে বাছাই করা হয়।

অনুষ্ঠানে প্রথম প্রতিযোগিকে দেওয়া হয় চার লাখ টাকা, দ্বিতীয় প্রতিযোগিকে তিন লাখ, তৃতীয় প্রতিযোগীকে দুই লাখ টাকা ও চতুর্থ প্রতিযোগিকে সান্ত্বনা পুরস্কার এক লাখ টাকা দেওয়া হয়। এছাড়া প্রত্যেক প্রতিযোগিকে ইলেভেন জেনারেশনের ল্যাপটপ দেওয়া হয়। যার মূল্য লাখ টাকারও বেশি। এ ছাড়া প্রথম তিনজনের ওস্তাদদের দেওয়া হয় মোটরসাইকেল।

এবারের সেরা চার প্রতিযোগী ছিল- কুমিল্লার তাহফিজুল কুরআনিল কারিম হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত, ঢাকার মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ নাসরুল্লাহ আনাস, ঢাকার কুরআনের আলো ইনস্টিটিউটের ছাত্র হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ আল মারুফ, নেত্রকোনার জামালুল কুরআন হিফজ মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ জাকারিয়া।

শাহ ইফতেখার তারিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন কুরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফ, হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আব্দুল হক, আন্তর্জাতিক হাফেজ ও কারি সিলেকশন বোর্ডের হাফেজ কারি জহিরুল ইসলাম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মিজানুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মৎস্য ও পশুসম্পদমন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম ও এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফি মো. মিজানুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ইনফিনিটি মেগামলের চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান নিয়াজ রহিম, আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান হাফেজ মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত পুলিশ মহাপরিচালক মো. কামরুল আহসান ছাড়াও কয়েকটি দেশের রাষ্ট্রদূতগণ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট শ ম রেজাউল করীম বলেন, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আমাদের ব্যক্তিগত জীবনে এটার বাস্তবায়ন প্রয়োজন। দেশের এক পঞ্চমাংশ ছাত্র হলো মাদ্রাসার। প্রধানমন্ত্রী সব সময় দেশের মাদ্রাসাগুলো এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাদ্রাসা ছাত্রদের মাস্টার্সের মান দিয়েছেন।

মন্ত্রী বলেন, দেশের মাদ্রাসার ছাত্ররা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ উচ্চশিক্ষায় ভর্তির সুযোগ পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন জীবিত আছেন, দেশে ইসলামবিরোধী কোনো আইন পাস হবে না।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ বলেন, দেশ-বিদেশে সাড়া জাগানো পিএইচপি কোরানের আলো অনুষ্ঠান পরিচালনায় যারা এগিয়ে এসেছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। এনটিভির চেয়ারম্যান আলহাজ মোসাদ্দেক আলী আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

সভাপতির বক্তব্যে পিএইচপি গ্রুপের চেয়ারম্যান আলহাজ সুফি মো. মিজানুর রহমান বলেন, আমরা মাত্র নয় মাসে দেশ স্বাধীন করে সারা বিশ্বে বিস্ময় তৈরি করেছি। এক সময় ৬ কোটি মানুষের দেশে দুর্ভিক্ষ চলছিল। বর্তমানে ১৮ কোটি মানুষের মাঝেও খাদ্য স্বয়ং সম্পূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, খেলাধুলায় প্রধানমন্ত্রী বিভিন্ন উৎসাহ দিয়ে থাকেন। খেলোয়াড়দের মতো দেশ-বিদেশে কুরানের এ পাখিরা ও প্রথমস্থান অর্জন করে দেশের সুনাম বৃদ্ধি করছেন। এসব বাচ্চাদের নিয়ে প্রধানমন্ত্রী যদি উৎসাহ দেন, তাহলে অনেক খুশি হবো।

এবারের এ অনুষ্ঠানের মাধ্যমে ১৪ বছর পূর্ণ করেছে পিএইচপি কুরআনের আলো প্রতিভার সন্ধানে অনুষ্ঠান। নানা চড়াই-উতরাই পেরিয়ে দর্শক-শ্রোতাদের ভালোবাসায় বারবার সিক্ত হয়েছে এ অনুষ্ঠান। খুদে হাফেজদের কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের বাণী দর্শকদের যেমন বিমোহিত করেছে, তেমনি দর্শকদের কাছে পৌঁছে দিয়েছে কোরআনের আলোকিত বার্তাও। কণ্ঠের মাধুর্য, শুদ্ধ উচ্চারণ আর ইসলামের শান্তিময় আবেশ ছড়িয়ে রমজান মাসজুড়ে দর্শকদের মহাগ্রন্থ আল কোরআনের শাশ্বত বাণীতে মুগ্ধ করে রেখেছিলেন এসব খুদে হাফেজ। ইসলামের শান্তি সাম্য আর ভ্রাতৃত্বকে উড্ডীন করে খুদে হাফেজদের কণ্ঠে উচ্চারিত কোরআনের এই আলো আলোকিত করেছিল শ্রোতাদের হৃদয়। উপস্থিত সবার কণ্ঠেই ছিল এমন নান্দনিক আয়োজনের গুণগান। প্রতিবছর জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালেতে খুদে হাফেজদের তিলাওয়াত শুনতে আসেন সুধীজন, গুরুজনেরাও। মধুর তিলাওয়াত ও বিচারকদের কঠিন প্রশ্নোত্তরের অনুষ্ঠান শেষে ঘোষণা করা হয় বিজয়ীর নাম।

এ বিষয়ে অনুষ্ঠানটির পরিচালক সাইফুল্লাহ সাইফ বলেন, ‘সারা দেশের ২২ হাজার প্রতিযোগীর মধ্য থেকে জেলা ও বিভাগীয় পর্যায় থেকে বাছাই করে আমরা টিভি অনুষ্ঠানের জন্য ৩৯ জনকে চূড়ান্ত করি। সেখান থেকে মাত্র চারজনকে বাছাই করা ছিল অনেক কঠিন কাজ। আমাদের বিচারকেরা ও এ অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত সবার অক্লান্ত পরিশ্রমের ফলে ফাইনাল পর্যায়ে আসতে পেরেছি।’

এন-কে

Feb2

৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 2:50 pm
৫ ব্যাংকের মুনাফা কাটার সিদ্ধান্ত বাতিলের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রামে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের আমানতের ওপর থেকে হেয়ারকাট বা মুনাফা কর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন আমানতকারীরা।

সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নগরের বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে শত শত ভুক্তভোগী এতে অংশ নেন।

আমানতকারীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের এই বিতর্কিত সিদ্ধান্তের ফলে দীর্ঘ দুই বছর ধরে তারা নিজেদের জমাকৃত টাকা উত্তোলন করতে পারছেন না। চিকিৎসা, শিক্ষা ও দৈনন্দিন ব্যয় মেটাতে না পেরে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা।

বিক্ষোভের সময় আমানতকারীরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন। এ সময় তারা হেয়ারকাট মানি না, মানব না, এক দফা, এক দাবি, হেয়ারকাট বাতিল করবি, এবং আমানত কি নিরাপদ? আপনার কষ্টের টাকা কার পকেটে? সরকার কেন চুপ? প্রশাসন কেন চুপ? এমন নানা স্লোগান দিয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন। আমানতকারীরা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে বাংলাদেশ ব্যাংকের সামনে অবস্থান নিয়েছেন, যার একটিতে হেয়ারকাট পদ্ধতির তীব্র সমালোচনা করা হয়েছে।

বিক্ষোভকারীরা জানান, গত ২১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক একটি স্মারকপত্রের মাধ্যমে শরীয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকে গচ্ছিত আমানতের গত দুই বছরের মুনাফা কেটে নেওয়ার এবং তার পরিবর্তে মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। একে আমানতকারীরা ‘হেয়ারকাট’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন। তাদের দাবি, এটি চুক্তিভঙ্গ এবং অমানবিক।

সমাবেশ থেকে আমানতকারীরা পাঁচটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বিতর্কিত হেয়ারকাট নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী পূর্ণ মুনাফাসহ আমানতের অর্থ ফেরত দেওয়া। পাঁচটি ব্যাংকের স্বাভাবিক ব্যাংকিং লেনদেন দ্রুত চালু করা। তারল্য সংকট নিরসনে সরকারকে বিশেষ সহায়তা প্রদান করা। মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের অর্থ চুক্তি অনুযায়ী পরিশোধ করা এবং একতরফাভাবে ঘোষিত হ্রাসকৃত মুনাফার হার প্রত্যাহার করে পূর্বের চুক্তিভিত্তিক হার বহাল রাখা।

আন্দোলনরত আমানতকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো স্মারকলিপিতে উল্লেখ করেন, একীভূতকরণের নামে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি-এর অধীনে এখন পাঁচটি ব্যাংকের জন্য ভিন্ন ভিন্ন মুনাফার হার নির্ধারণ করা হয়েছে, যা সম্পূর্ণ অসংগত। আমানতকারীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই এই হার চাপিয়ে দেওয়া হয়েছে। এর ফলে ৭৫ লাখ পরিবারের প্রায় তিন কোটি সদস্য মারাত্মক অর্থনৈতিক বিপর্যয়ের মুখে পড়েছেন।

বিক্ষোভ শেষে বেলা ১২টার দিকে আমানতকারীরা একটি মিছিল নিয়ে কোতোয়ালি মোড় হয়ে নিউ মার্কেট মোড় পর্যন্ত প্রদক্ষিণ করেন।

আমানতকারীদের প্রতিনিধি দলের একজন জানান, বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ তাদের দাবির বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, আমরা অনেক কষ্ট করেছি। যতদিন পর্যন্ত এই হেয়ারকাট বাতিল না হবে, ততদিন আমরা আমাদের যৌক্তিক আন্দোলন চালিয়ে যাব।

এ বিষয়ে কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, বিক্ষোভকারীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করেছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 1:06 pm
বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

চিত্রশিল্পী ও নির্মাতা মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়েস হয়েছিল ৯০ বছর।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়। কয়েক দিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেওয়া হয়েছিল। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারও ভেন্টিলেটরে নেওয়া হয়।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার সন্তান।

দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রাখেন মুস্তাফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি একুশে পদকে ভূষিত হন।

যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

ডেস্ক নিউজ
প্রকাশিত: Monday, 29 June, 2026, 12:56 pm
যেকোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার

দেশের উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যেকোনো মূল্যে ‘তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এর ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি সরকারের এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানান।

সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তিস্তা অববাহিকার অসংখ্য মানুষের জীবন-জীবিকা নদীটির পানি প্রবাহের ওপর সরাসরি নির্ভরশীল। শুষ্ক মৌসুমে পানির সংকট এবং বর্ষাকালে তীব্র নদীভাঙনের ফলে এই অঞ্চলের মানুষকে প্রতিবছর বিপুল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।

উত্তরাঞ্চলের মানুষের এই দীর্ঘদিনের হাহাকার ও দুর্ভোগের স্থায়ী অবসান ঘটাতেই সরকার তিস্তা মহাপরিকল্পনা হাতে নিয়েছে।

এর আগে, পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সকাল ১০টা ৩১ মিনিটে এ অধিবেশন শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।