সুশান্ত অধ্যায় শেষ, নতুন বাসা খুঁজছেন রিয়া!
বলিউড সুপারস্টার সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন রিয়া চক্রবর্তী। তবে প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যু সমাজের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল রিয়াকে।
শুধু কাঠগড়ায় নয় হাজত বাসেও ছিলেন বেশ কিছুদিন। নাম জড়িয়েছিল মাদক কাণ্ডেও। দুঃস্বপ্নের দিনগুলো পেরিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টায় রিয়া চক্রবর্তী। সে দিকেই আরও এক পা এগিয়ে গেলেন মডেল-অভিনেত্রী। মুম্বাইয়ে নতুন ঠিকানার খোঁজ করতে দেখা গেল তাকে।
প্রিয় মানুষকে হারানো, আইনি ঝামেলা এখন তার কাছে অতীতের কালো অধ্যায়। এসব কাহিনীর প্রায় দু’বছর পর এ বার নতুন বাড়ি ভাড়া খুঁজছেন রিয়া। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বাড়ির সন্ধানে ঘুরতে দেখা গেছে তাকে। শোনা যাচ্ছে, ওই এলাকারই এক নতুন বহুতলের এগারো তলায় ফ্ল্যাট ভাড়া নিতে পারেন তিনি। এমন তথ্য প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার।
২০২০ সালে আকস্মিক মৃত্যু হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের। তার মৃত্যুর কারণ নিয়ে বলিউড এবং নেটমাধ্যমে প্রবল শোরগোলে উঠে আসে খুন, মাদক-যোগ, ইন্ডাস্ট্রির রাজনীতির জেরের মতো নানা তত্ত্ব। প্রেমিকা রিয়া জড়িয়ে পড়েন সবটার সঙ্গেই।
সেই অস্থির সময় ভুলে নিজেকে গুছিয়ে নিচ্ছেন রিয়া। পুলিশি ঝামেলা থেকে আপাতত মুক্ত অভিনেত্রী একটু একটু করে ছন্দে ফিরছেন।
এন-কে


আপনার মতামত লিখুন