সিআরবিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ৭:১৮ রাত
সিআরবিতে গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ১

২৪ ঘন্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম নগরীর সিআরবি সাত রাস্তা এলাকায় অভিযান চালিয়ে ৮শ পিস ইয়াবাসহ মো. ছৈয়দ নুর প্রকাশ ফাহিম (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার বিকেল সাড়ে ৫টার সময় গোপন সূত্রের খবরে অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। ফাহিম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আক্তারিয়া পাড়ার মোজাম্মেল বাড়ির মৃত লাল মিয়ার ছেলে।

নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পরিদর্শক দেবপ্রিয় দাশ তথ্যটি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Feb2
Feb2