খুঁজুন
শনিবার, ১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম বন্দরে এলো নতুন হাইস্পিড পেট্রল বোট

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৫ মে, ২০২২, ৮:১৫ অপরাহ্ণ
চট্টগ্রাম বন্দরে এলো নতুন হাইস্পিড পেট্রল বোট

ইতালির এফবি ডিজাইনের ইয়ার্ডে চট্টগ্রাম বন্দরের জন্য নির্মিত হাইস্পিড পেট্রল বোট দেশে এসেছে। ইতালির রেভেনা বন্দর থেকে কনটেইনার জাহাজ সোঙ্গা চিতায় তুলে ২২ দিনের যাত্রা শেষে রোববার (১৫ মে) সকালে স্পিড বোটটি চট্টগ্রাম বন্দরের সিসিটি জেটিতে আনা হয়।

বহির্নোঙর থেকে জাহাজটি জেটিতে আনার সময় বন্দরের শক্তিশালী টাগবোট কাণ্ডারী ১০ ও ১২ সহায়তা করে। এ সময় বন্দরের নিজস্ব পাইলট আবুল খায়ের সোঙ্গা চিতার দায়িত্বে ছিলেন।

বন্দর সূত্রে জানা গেছে, ১৬ দশমিক ৫ মিটার লম্বা ও ১ দশমিক ২ মিটার ড্রাফটের পেট্রল বোটটি প্রায় ২২ কোটি টাকায় সংগ্রহ করা হয়েছে। এটি যেকোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগরে চলাচলের উপযোগী।

এটি ঘূর্ণিঝড়ে উল্টে গেলেও আবার আগের অবস্থান নিয়ে নেবে। আধুনিক নেভিগেশনাল যন্ত্রপাতি, স্যাটেলাইট রাডার, স্যাটেলাইট কম্পাস, ২টি ইঞ্জিন, ৩টি জেনারেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে। এ বোটে ১৬ জন বসতে পারবে।

পেট্রল বোটটি সোঙ্গা চিতা থেকে নামানোর পর কাস্টমস ক্লিয়ারেন্স শেষে ট্রায়াল দেবে বন্দরের নৌবিভাগ। এরপর এটি বন্দরের ১ নম্বর বার্থের সার্ভিস জেটিতে থাকবে।

বন্দরের একজন কর্মকর্তা বলেন, অত্যাধুনিক পেট্রল বোটটি খালাসের আগে সোঙ্গা চিতার ৩০০ খালি কনটেইনার নামাতে হবে। এ বোটটি পতেংগা থেকে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পর্যন্ত ৬০ কিলোমিটার দ্রুততম সময়ে পাড়ি দিয়ে পাইলটদের আনা নেওয়া করতে সক্ষম হবে। এ ছাড়া বহির্নোঙরে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটলে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা সম্ভব হবে। এ লক্ষ্যে বন্দরের নৌ বিভাগের ১০ জন কর্মকর্তা কর্মচারীকে বোটটি পরিচালনায় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

নতুন হাইস্পিড পেট্রল বোটটির কারণে বন্দরের জাহাজের বহরে সক্ষমতা যেমন বাড়লো তেমনি মেরিটাইম ওয়ার্ল্ডে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…