প্রযোজনায় তাপসী পান্নু
তাপসী পান্নু তার প্রথম সিনেমা দিয়েই দর্শকদেরে নজর কেড়েছিলেন। বরাবরই নিজেকে ভিন্ন ধারার চরিত্রে মেলে ধরেছেন। ব্যক্তিগত এবং কাজ সব জায়গায় নিজেকে আলাদা রাখেন সবার কাছ থেকে।
ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বো এর সঙ্গে সম্পর্ক নিয়েও তিনি কোনও কথা বলা পছন্দ করেন না। নারী কেন্দ্রিক সিনেমাতে কাজ করতে ভালবাসেন। এবার তিনি আসছেন নতুন অবতারে। অভিনয় নয়, তিনি এবার সিনেমার প্রযোজক হিসেবে নিজেকে মেলে ধরছেন।
ভায়াকম ১৮ আর বিএলএম পিকচার্সের সঙ্গে সহপ্রযোজক হিসেবে থাকছেন তিনি। আর প্রথম প্রযোজনাতেও রয়েছে অন্য ভাবনা। তার প্রযোজিত সিনেমার নাম ‘ধক ধক’।
চার নারীর গল্প ‘ধক ধক’। সিনেমার নাম ঘোষণার সঙ্গে তাপসী একটি ছবিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে দিয়া মির্জা, রত্না পাঠক শাহ, ফতিমা সানা শেখ এবং সঞ্জনা সাংঘাই- সকলে বাইকে বসে। দেখে মনে হচ্ছে চারজনে যেন কোনও অ্যাডভেঞ্চারের জন্য প্রস্তুত। চার জন চার ধরনের পোশাক পরে।
তাপসীর হাতে এখন অনেক কাজ। ভারতীয় মহিলা ক্রিকেট অধিনায়ক মিতালি রাজের বায়োপিক ‘সাবাস মিঠু’, শাহরুখ খানের সঙ্গে ‘ডানকি’, ‘দোবারা’, ‘তড়কা’ আর নিজের প্রযোজনায় ‘ব্লার’ সিনেমা।
এন-কে



আপনার মতামত লিখুন