অভিনেত্রী নুসরাত নিখোঁজ!

ডেস্ক নিউজ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মে, ২০২২, ৫:২৩ সন্ধ্যা
অভিনেত্রী নুসরাত নিখোঁজ!

বিতর্কিত মন্তব্য ও ব্যক্তিগত জীবন নিয়ে নানা সময়ে খবরের শিরোনামে থাকেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। এবার তাকে নিয়ে ঘটেছে ব্যতিক্রমী একটি ঘটনা। পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও অভিনেত্রী নুসরাত জাহানের খোঁজ চেয়ে দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়ে দিয়েছে কে বা কারা। আর তাতেই চলছে তোলপাড়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সোমবার (১৬ মে) কোনো একসময় এই পোস্টারগুলো বিভিন্ন স্থানে লাগানো হয়। মূলত শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ধরনের পোস্টার ছাপানো হয়েছে বলে মন্তব্য সেখানকার বিরোধী শিবিরের। যদিও অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতারা।

দেগঙ্গা ব্লকের হাড়োয়া বিধানসভার চাঁপাতলা পঞ্চায়েতটি বসিরহাট লোকসভার অন্তর্গত। সোমবার এই পঞ্চায়েতের কেয়াডাঙা এবং চাঁপাতলা এলাকায় অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহানের নামে “নিখোঁজ” এবং “সন্ধান চাই” পোস্টার দেখা যায়। কোনও পোস্টারের নিচে লেখা, সাধারণ জনগণ, আবার কোনোটায় লেখা প্রতারিত জনগণ।

পোস্টারগুলো সবার নজরে আসা মাত্রই কর্মীদের দিয়ে সেগুলো ছিঁড়ে ফেলার কার্যক্রমও শুরু হয়েছে। তৃণমূলের চাঁপাতলা অঞ্চল সভাপতি আব্দুল রাজ্জাক বলেন, বিষয়টি শুনেছি। যারাই কাজটি করুক না কেন, অন্যায় কাজ হয়েছে। এটা ঠিক হয়নি।

এন-কে

Feb2
Feb2