সীতাকুণ্ডের কুমিরায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার কুমিরা সোনারপাড়া এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. রাসেল মাহমুদ (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ভোররাতে এ দূর্ঘটনা ঘটে। সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালে মর্গে প্রেরণ করেছে। নিহত রাসেল মাহমুদ ঝালকাঠি জেলার ঝালকাঠি থানার রাজপাশা গ্রামের আব্দুল মালেকের পুত্র।
জানা যায়, ভোরে রেল লাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ষ্টেশন মাষ্টারকে জানান। পরে পুলিশকে খবর দিলে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস.আই আরব আলী ২৪ ঘন্টা ডট নিউজ জানান, আমরা খবর পেয়ে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। রাতের যেকোন সময় ট্রেনে কাটা পড়ে নিহতের ঘটনা ঘটতে পারে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন