সেন্টমার্টিনে ৩ লাখ ইয়াবাসহ আটক ১০
কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ থেকে ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ ১০ জনকে আটক করেছে নৌবাহিনী। বৃহস্পতিবার (১৯ মে) ভোরে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলো- শাহজালাল, ইলিয়াস, কালামিয়া, মো. রফিক, মোহাম্মদ রহিম, রবিউল ক্তিরা, মোহাম্মদ ইব্রাহিম, আবু বক্কর, জসিম উদ্দিন, রফিক উদ্দিন।
বানৌজা আলী হায়দার জাহাজের অধিনায়ক ও ক্যাপ্টেন সোহেল আযম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপের পূর্বদিকে সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে একটি ফিশিংবোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে নৌবাহিনীর সদস্যরা বোটটিকে থামার সংকেত দেয়। বোটটি না থামিয়ে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে বোটটি আটক করা হয়।
পরে বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৩ লাখ ১০ হাজার ইয়াবাসহ ১০ মাদক পাচারকারীকে আটক করা হয়। জব্দ করা ইয়াবা ও পাচার কাজে ব্যবহৃত ফিশিংবোট এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন