বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত চালক

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ২০ মে, ২০২২, ২:৪২ দুপুর
বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, নিহত চালক

বান্দরবানের থানচি উপজেলার জীবননগর এলাকায় বালু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে চালক নিহত হয়েছেন। তার নাম মো. মুসা (৫৫)। তিনি সাতকানিয়া উপজেলার জনার কেওঁচিয়া ৭ নম্বর ওয়ার্ডের সামিয়ার পাড়া বাসিন্দা সা‌লেহ আহম্ম‌দের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকের মালিক মো. সেলিম। তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মে) রাত ১০টার দিকে বান্দরবান-থানচি সড়কের জীবননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পে‌য়ে আইনশৃঙ্খলা বাহিনী হতাহতদের উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বান্দরবান থেকে নির্মাণকাজে ব্যবহৃত ট্রা‌কে ক‌রে সিলেকশন বালু থানছিতে নেওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক‌টি গভীর খাদে পড়ে যায়। এ সময় চালক মো. মুসা ঘটনাস্থলে নিহত হন।

ওসি সুদীপ রায় বলেন, বালুবোঝাই একটি ট্রাক থানচি আসার পথে জীবননগরে গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। আমরা তাদের উদ্ধার করেছি। হতাহতদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এন-কে

Feb2
Feb2