হাতে কাজ না থাকায় ‘টেনেটুনে’ সংসার চলছে মাধবনের
গত ৪ বছরে একটিও কাজ পাননি অভিনেতা। করোনা পরিস্থিতির আগে ও পরে ‘ডিকাপলড্’ বাদে কোনো ছবিও করেননি তিনি।
ঐতিহাসিক ‘থ্রি ইডিয়টস’ এর একজন বলিউড অভিনেতা আর. মাধবন। সুপারস্টার না হলেও বলিউডে যথেষ্ট সুপরিচিত তিনি। হিন্দি সিনেমা জগতের অন্যতম প্রতিভাবান অভিনেতা।
বেশ কিছুদিন ধরেই নিজের ছেলে বেদান্তের জন্য শিরোনামে রয়েছেন গর্বিত বাবা আর. মাধবন। বর্তমান সময়ে বলিউডে স্টার কিড মানেই নিশ্চিত রূপেই অভিনয় জগতেই নাম লিখিয়ে থাকেন। আর ঠিক এখানেই মাধবনের ছেলে বেদান্ত অন্যান্য স্টার কিডদের থেকে আলাদা।
অভিনেতার ছেলে হয়েও অভিনয় নয়, পেশা হিসাবে বেদান্ত বেছে নিয়েছে খেলাধুলা। বেদান্ত একজন জাতীয় স্তরের সাঁতারু। সম্প্রতি ড্যানিশ ওপেন ২০২২-এ জোড়া সাফল্য পেয়েছে এই তারকা সন্তান। যার ফলে গর্বে তার বাবা-মায়ের মাথা উঁচু হয়েছে। কিছুদিন আগেই বেদান্ত ড্যানিশ ওপেনের ১৫০০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারে রুপো এবং ‘ড্যানিশ ওপেন ২০২২’-এ ৮০০ মিটার ফ্রি-স্টাইল সোনার পদক জিতেছে।
মাত্র ১৬ বছর বয়সেই ছেলের এই সাফল্যে উচ্ছ্বসিত বেদান্তের বাবা আর. মাধবনও। ছেলের এই বিরাট সাফল্যের আনন্দ সকলের সাথে ভাগ করে নিতে অভিনেতা তার ছেলের বেশ কিছু ভিডিও শেয়ার করেছিলেন। সেই সব ভিডিওতে সংবর্ধনা অনুষ্ঠানের সময় বেদান্তের হাতে পদক তুলে দিতে দেখা গিয়েছে।
সুতরাং বলাই বাহুল্য, ছেলেকে নিয়ে আর ভাবতে হয়না অভিনেতাকে। বেদান্ত নিজের চেষ্টাতেই নিরাপদ করেছে তার ভবিষ্যৎ । কিন্তু এখন নিজেকে নিয়ে চিন্তায় মাধবন। গত ৪ বছরে একটিও কাজ পাননি অভিনেতা৷ করোনা পরিস্থিতির আগে ও পরে ‘ডিকাপলড্’ বাদে কোনোও ছবিও করেননি তিনি। এদিকে হাতে কাজ না থাকায় টেনেটুনে সংসার চলছে অভিনেতার।
এন-কে


আপনার মতামত লিখুন