খুঁজুন
শুক্রবার, ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপো‌তে হতাহতদের পা‌শে থাক‌বে বিএন‌পিঃ ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ৫ জুন, ২০২২, ৭:৫১ অপরাহ্ণ
সীতাকুণ্ডে কন্টেইনার ডিপো‌তে হতাহতদের পা‌শে থাক‌বে বিএন‌পিঃ ডা. শাহাদাত

চট্টগ্রাম মেডিকেল কলেজে দগ্ধদের ভয়াবহ অবস্থা প‌রিদর্শন শে‌ষে সংবা‌দিক‌দের প্রশ্নের জবা‌বে চট্টগ্রাম মহানগর বিএন‌পির আহবায়ক ডা. শাহাদাত হো‌সেন ব‌লেন, গতকাল রা‌তে সীতাকুণ্ডে কন্টেইনার ডিপু‌তে ভয়াবহ বিস্ফোরণে বহু শ্রমজীরী অগ্নিদগ্ধ হয়ে হতাহত হয়েছে। অগ্নিদগ্ধ হয়ে যারা চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা নিতে এসেছেন তাদের পাশে চট্টগ্রাম মহানগর বিএন‌পির পক্ষ থে‌কে অগ্নিদগ্ধদের রক্ত দি‌য়ে সহযোগিতা কর‌তে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছা‌সেবক দল ও ছাত্রদ‌লের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি এবং ডক্টর এ‌সো‌সি‌য়েশন অব বাংলা‌দে‌শের সকল ডাক্তারদের হতাহত‌দের চিকিৎসায় পা‌শে থাকার আহ্বান জানাই।

আমাদের নির্দেশনা ‌পে‌য়ে গতকাল রাত থেকে চট্টগ্রাম মহানগর যুবদল, স্বেচ্ছা‌সেবক দল ও ছাত্রদ‌লের নেতাকর্মী ও ডক্টর এ‌সো‌সি‌য়েশন অব বাংলা‌দে‌শ(ড্যাব)এর সকল ডাক্তারা নিরলস ভা‌বে কাজ ক‌রে যা‌চ্ছে। আমরা চট্টগ্রাম মহানগর বিএন‌পি ও জিয়াউর রহমান ফাউ‌ন্ডেশন আহত‌দের চি‌কিৎসায় যে কোন প্রয়োজ‌নে পা‌শে থাকার প্রত‌্যয় ব‌্যক্ত ক‌র‌ছি। সে সা‌থে কন্টেইনার ডিপু‌তে ভয়াবহ বিস্ফোরণে প্রকৃত কারন উদঘাটনে বিচার বিভাগীয় তদন্তের দা‌বি জানাচ্ছি।নিহত‌দের প‌রিবার‌কে ক্ষ‌তিপূরন সহ অগ্নিদগ্ধদ ও হতহ‌তদের সুচিকিৎসার জোর দা‌বি জানান।

তিনি অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
তিনি রোববার (জুন ০৫) সকা‌লে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপু‌তে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধদের দেখতে গেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

সীতাকুণ্ডে কন্টেইনার ডিপু‌তে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধদের দেখতে হাসপাতালে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হো‌সেন ও সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্করসহ ড্যাব নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ বি‌ভিন্ন ওয়া‌র্ডে গি‌য়ে বিস্ফোরণে অগ্নিদগ্ধদের চি‌কিৎসার ‌খোজ খবর নেন। রোগীর স্বজন‌দের নিকট নগদ অর্থ সহায়তা ক‌রেন।

চট্টগ্রাম মহানগর বিএন‌পির সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর সীতাকুণ্ডে কন্টেইনার ডিপু‌তে ভয়াবহ বিস্ফোরণে অগ্নিদগ্ধ হ‌য়ে নিহত‌দের প‌রিবা‌রের প্রতি গভীর সম‌বেদনা জা‌নি‌য়ে ব‌লেন, বিএন‌পি দে‌শের সকল ক্লা‌ন্তিকা‌লে ও দুর্যোগে জনগ‌নের পা‌শে ছিল এবং থাক‌বে। গতকাল রা‌তে ভয়াবহ বিস্ফোরণের পর হাতহ‌তের পা‌শে থাক‌তে বিএন‌পি ও অঙ্গ সংগঠ‌নের নেতাকর্মী‌দের উদাত্ত আহ্বান জানান। আজ আমরা সরোজমিনে দেখ‌তে আসলাম। আমরা চট্টগ্রাম মহানগর বিএন‌পির পক্ষ থে‌কে নিহত‌দের প‌রিবার‌কে সমবেদনার পাশাপ‌শি গতকাল রাত থে‌কে যে সকল ডাক্তার, নার্স, ফায়ার স‌র্ভিস, প্রশাসন, স্বেচ্ছা‌সেবী সংগঠন, বি‌ভিন্ন রাজনৈ‌তিক দল চি‌কিৎসা ও বিভিন্নভাবে সহ‌যোগীতা ক‌রে আস‌ছেন চট্টগ্রাম মহানগর বিএন‌পির পক্ষ থে‌কে সকল‌কে ধন‌্যবাদ জানান।

পরিদর্শন কা‌লে উপ‌স্থিত ছি‌লেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন,চট্টগ্রাম মহানগর বিএনপি’র যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম, নগর বিএনপি’র সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাব কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা.সারোয়ার আলম, ড্যাব চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক ডা.বেলায়েত হোসেন ঢালী, নগর বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সাকির উর রশিদ, ডা. মেহেদী হাসান, ডা. সৈয়দ ফাহাদ, ডা.আব্দুল্লাহ আল নোমান সহ বিএনপির যুবদল ছাত্রদল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…