ইমতিয়াজের অফিসের বাইরে কার্তিক, আসছে ‘লাভ আজ কাল ৩!’
সদ্য মুক্তি পায় কার্তিক আরিয়ান অভিনীত হরর কমেডি ফিল্ম ‘ভুল ভুলাইয়া ২’। বক্স অফিসে দারুণ আয় করেছে সিনেমাটি। কার্তিক আরিয়ানের পারফরম্যান্সে প্রশংসায় পঞ্চমুখ বলিউডের সব অভিনেতা থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরা।
‘ভুল ভুলাইয়া ২’-এর সাফল্যের পর ভক্তরা যখন কার্তিকের নতুন ছবির জন্য মুখিয়ে, তখন পরিচালক ইমতিয়াজ আলীর অফিসের বাইরে দেখা গেল এ অভিনেতাকে। তাহলে কি ‘লাভ আজ কাল ৩’ আসতে চলেছে–এমনটাই প্রশ্ন উঠেছিল।
যদিও এর উত্তরে কার্তিক হেসে বলেন, ‘হ্যাঁ আসছে।’ তবে কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি এখনো। এর আগে পরিচালক ইমতিয়াজের ‘লাভ আজ কাল ২’-এ প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছিলেন সারা ও কার্তিক।
সিনেমাটি নিয়ে প্রচুর প্রত্যাশা থাকলেও পরিচালক ইমতিয়াজ পুরোনো ‘লাভ আজ কাল’-এর মতো ‘লাভ আজ কাল ৩’তেও সেই পুরোনো সময়ের প্রেম ও নতুন সময়ের প্রেমের মধ্যে তফাত, বিভেদ দেখিয়েছেন ৷ যার কারণে সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।
এবার আনুষ্ঠানিক ঘোষণা আসা অবধি ‘লাভ আজ কাল ৩’ আসতে চলেছে কি না, তার জন্য অপেক্ষা করতে হবে ভক্তদের। এদিকে সামনে কার্তিকের কাছে রয়েছে বেশ কয়েকটি প্রজেক্ট।
‘ফ্রেডি’, ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’ ও ‘শেহজাদা’র মতো বেশ কিছু সিনেমার কাজ হাতে রয়েছে কার্তিকের। এ ছাড়া সামির বিদ্যান্স-এর পরিচালনায় কিয়ারা আদভানির সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে দেখা যাবে কার্তিককে।
এন-কে


আপনার মতামত লিখুন