খুঁজুন
বৃহস্পতিবার, ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রাম জনবিচ্ছিন্ন নগরীতে পরিণত হয়েছে- ডা. শাহাদাত

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১৯ জুন, ২০২২, ৬:৫৯ অপরাহ্ণ
চট্টগ্রাম জনবিচ্ছিন্ন নগরীতে পরিণত হয়েছে- ডা. শাহাদাত

চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন,চট্টগ্রাম এখন জনবিচ্ছিন্ন নগরীতে পরিণত হয়েছে। আমরা বারবার যেটা অনুমান করছিলাম বর্ষার মৌসুম আসার আগেই জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ সম্পন্ন করতে না পারলে পুরনো নগরী জলে ডুবে যাবে সেই আশঙ্কা সত্যি হলো। বর্ষার মৌসুম শুরুতেই আজ পুরো নগরী জলাবদ্ধতায় নিমজ্জিত হয়েছে। কেউ ঘর থেকে বের হতে পারছে না। ব্যবসায়ী, চাকরিজীবী হতে সর্ব শ্রেণীর মানুষকে আজ দুর্ভোগ পোহাতে হচ্ছে। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতির কারণে আজ নগরীর এই বেহাল দশা। জনগণের নির্বাচিত প্রতিনিধি নয় বলেই,জনগণের কল্যাণে এই সরকার কোন কাজ করছে না। তারা জনগণের ভোটে নির্বাচিত নয় নয় তাই জনগণের কাছে তাদের কোনো জবাবদিহিতা নেই। অন্যদিকে আকবরশাহ এলাকায় পাহাড়ধসে এ পর্যন্ত ৪ জনের মৃত্যু হয়েছে। এটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, এই পাহাড় ধসে প্রতিবছরই নিহত হয়। কিন্তু কোনো স্থায়ী ভাবে উদ্যোগ গ্রহণ করছে না সরকার। সমন্বিত উদ্যোগ ছাড়া এটা রোধ কখনোই সম্ভব না। ভূমি মন্ত্রণালয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও সিডিএ সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে পাহাড়ের পাদদেশে যারা আছে তাদেরকে পুনর্বাসন করলে স্থায়ীভাবে পাহাড় ধসে মৃত্যু রোধ করা সম্ভব হবে। প্রতিবছরের পাহাড় ধস হওয়ার পরে যখন মানুষ হতাহত হয় পরবর্তীতে তাদেরকে সরিয়ে নেওয়া হয়। কিন্তু এটা কোন স্থায়ী সমাধান না। তাদেরকে পুনর্বাসন এর মাধ্যমে ঐ এলাকা থেকে সরিয়ে আনতে হবে।

তিনি আজ শনিবার (১৯ জুন) পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আকবরশাহ এলাকায় পাহাড় ধসে নিহত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদানকালে উপরোক্ত কথা বলেন।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর বলেন, আমরা বিএনপি’র পক্ষ থেকে প্রতিবছরই দাবি করে আসছি ভূমিধসের স্থায়ী পদক্ষেপ গ্রহণ করতে। কিন্তু সরকারের কাছে বারবার দাবি জানানো হলেও সরকার কোন পদক্ষেপ গ্রহণ করেনি। যার প্রেক্ষিতে প্রতি বছরে পাহাড়ধসে এভাবে তাজা প্রাণ ঝরে যাচ্ছে। সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। কারণ তারা জনগণের সরকার নয়।

পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুস সাত্তার সেলিম,ওয়ার্ড বিএনপির সভাপতি জমির আহমেদ,সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, থানা বিএনপির সহ সভাপতি রেহান উদ্দিন প্রধান,জামাল কোম্পানি, যুগ্ম সম্পাদক পলাশ চৌধুরী,ফরহাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মাস্টার,ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আবু হানিফ,সম্পাদক মন্ডলী সাহাব উদ্দিন, শেখ জামিল,শফি মাস্টার,মীর জাহাঙ্গীর, আকবরশাহ থানা জাসাস সভাপতি আঃ হান্নান শিবলী, আকবরশাহ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ ইউনুছ, মহানগর সেচ্ছাসেবক দলের সহ সম্পাদক তাজ উদ্দিন লিটন,বিএনপি নেতা কামাল উদ্দিন, বাচ্চু মেম্বার, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, মিজানুর রহমান রাজু, শামীম আহমেদ, থানা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাসির আহমেদ সোহেল।

এছাড়াও ইকবাল হোসেন,আব্দুল হাকিম,জসিম উদ্দিন, ঈমাম উদ্দিন তারেক, কাউছার হিমেল, অপু চৌধুরী, আকবর, ইব্রাহিম হোসেন সাদ্দাম, জাহিদুল, নাজিম, কাউছার, মোঃ সাল্লু, মোঃ মনি, মোঃ বেলাল, সবর, রুবেল হোসেন, ছাত্রদল নেতা ইকবাল, মোঃ শাহিন প্রমুখ নেতৃবৃন্দ।

Feb2

অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
অনলাইন ও অফলাইন ক্লাসের সময়সূচি জানালেন শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ও বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সপ্তাহের শনিবার, সোমবার ও বুধবার অফলাইন বা সশরীরে ক্লাস নেয়া হবে। আর রোববার, মঙ্গলবার ও বৃহস্পতিবার অনলাইনে ক্লাস নেয়া হবে। শনিবার (১১ এপ্রিল) থেকে ঢাকা মহানগরীতে চালু হচ্ছে এই পদ্ধতি। জোড়-বিজোড় দিন ভাগ করে অনলাইন ও অফলাইন ক্লাসের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী এই তথ্য জানান।

এছাড়াও মন্ত্রী বলেন, প্রাথমিক বিদ্যালয়ের জন্য অনলাইন ক্লাসের সিদ্ধান্ত পরে জানানো।

জানা যায়, আগামী সপ্তাহে তা শুরু হবে । ভিকারুন্নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এ পদ্ধতি চালু হচ্ছে।

সংবাদ সম্মেলনে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ২:০৫ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণার পর ট্রাইব্যুনালে হট্টগোল করেছেন সাজাপ্রাপ্ত আসামিরা।

দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা পরে ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার সময় তারা দায়িত্বরত পুলিশের সাথে ধাক্কাধাক্কি করেন।

এ সময় সাজাপ্রাপ্ত আসামিরা জয় বাংলা স্লোগান দিয়ে বলেন, আমরা এ রায় মানি না। আমাদের ফাঁসানো হয়েছে, আমরা নির্দোষ।

এদিন দুপুর ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

মৃত্যুদণ্ড প্রাপ্ত দুজন আসামি হলেন, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন এবং সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এই মামলার ৩০ আসামির মধ্যে তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি ২৫ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড, অন্যদের বিভিন্ন মেয়াদে সাজা

জুলাই-আগস্ট আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

যাবজ্জীবনপ্রাপ্ত তিনজন হলেন- সাবেক সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালি জোন) আরিফুজ্জামান ওরফে জীবন, তাজহাট থানার সাবেক অফিসার ইনচার্জ রবিউল ইসলাম ওরফে নয়ন ও বেরোবির সাবেক ক্যাম্প ইনচার্জ বিভূতি ভূষণ রায় ওরফে মাধব।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ রায় পড়া শুরু হয়। প্যানেলের অপর দুই সদস্য বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

বিস্তারিত আসছে…