চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩১ জন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ২০ জুন, ২০২২, ১২:৩১ দুপুর
চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩১ জন

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা উর্ধ্বমুখি। গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১০টি ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন ৩১ জনের করোনার জীবাণু মিলেছে। তবে এ সময় করোনায় কারও মৃত্যু হয়নি।

আজ ২০ জুন, সোমবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলেন, ২৬৮টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩০ জন নগরীর বাসিন্দা। একজন কর্ণফুলী উপজেলার বাসিন্দা। শনাক্তের হার ১১ দশমিক ৫৬ শতাংশ।

এর আগে রোববার (১৯ জুন) চট্টগ্রামে ১৬ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৭৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯২ হাজার ২২৬ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

এন-কে

Feb2
Feb2