চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৪৬

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১২:২২ দুপুর
চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৪৬

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে নতুন ৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদিন কারো মৃত্যু হয়নি। নতুন আক্রান্ত ৪৪ জন মহানগর এলাকার ও ২ জন বোয়ালখালী ও রাউজান উপজেলার বাসিন্দা।

আজ ২৩ জুন, বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এদিন চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে ৭৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে ৪৬ জনের নমুনায় করোনার জীবাণু পাওয়া গেছে। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ৮৪৭ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯২ হাজার ৩০০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ৫৪৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণকারী ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এন-কে

Feb2
Feb2