খুঁজুন
, ,

মিরসরাইয়ে বিনা চিকিৎসায় মারা যায় সাপে কাটা রুগি

ডেস্ক নিউজ
প্রকাশিত: Friday, 1 July, 2022, 10:15 am
মিরসরাইয়ে বিনা চিকিৎসায় মারা যায় সাপে কাটা রুগি

মিরসরাই প্রতিনিধিঃ মিরসরাইয়ে প্রায় সাড়ে ৪ লাখ মানুষের চিকিৎসার জন্য একটি নামকা ওয়াস্তে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র থাকলেও সেখানে যথা উপযুক্ত চিকিৎসা সরঞ্জাম নেই।

সাড়ে ৪লাখ মানুষের জন্য নেই একটি আইসিইউ বেড, নেই সাপে কাটা রুগির চিকিৎসা ব্যাবস্থা। ফলে প্রতিবছর বর্ষা মৌসুম আসলেই সাপে কাটায় মানুষ মারা যায় বিনা চিকিৎসায়। সাপে কাটায় বেশিরভাগ মানুষ গ্রামে আক্রান্ত হলেও এর চিকাৎসা রাখা হয়েছে শহরে। সাপে কাটা মানুষ চিকিৎসার জন্য প্রাথমিক ভাবে উপজেলা হাসপাতালের সরণাপন্ন হয়। উপজেলা হাসপাতালে সাপে কাটা রুগির উপযুক্ত চিকিৎসা ব্যাবস্থা না থাকায় প্রেরণ করা হয় জেলা হাসপাতালে। এতে মাঝখানে চিকিৎসার গুরুত্বপূর্ণ সময় ক্ষেপন হয় আর মৃত্যু কোলে ঢলে পড়ে ভুক্তভোগি রুগি। একপ্রকার বলতে গেলে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য হচ্ছে মিরসরাইয়ের সাপে কাটা রুগিদের।

চলতি মাসের গত ১৫ জুন (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর গ্রামের নতুন বাড়িতে সাপের কামড়ে সুফিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়। নিহত সুফিয়া ওই বাড়ির মৃত ফিরোজ মিয়ার স্ত্রী। সুফিয়ার ছেলে মোহাম্মদ রিপন বলেন, শুক্রবার সন্ধ্যার পর মা ঘরের পাশে টিউবওয়েল থেকে পানি আনতে যান। এসময় ডান পায়ের নিচে বিষাক্ত সাপ কামড় দিলে বিনা চিকিৎসায় তিনি মারা যান।

২০২১ সালের ২৯ সেপ্টেম্বর (বুধবার) সকালে উপজেলার জোরারগঞ্জ থানার ৪নং ধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক মোম্বার আজিজুল হক (৫০) সাপের কামড়ে মারা যান। বাড়ির পুকুর পাড়ে তাকে সাপটি ছোবল মারে। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে সাপে কাটার চিকিৎসা না থাকায় চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
পরদিন আব্দুল্লাহ আল নোমান নামের ৬ বছরের এক শিশুর মৃত্যু হয় সাপের কামড়ে। সে মিরসরাই পৌরসভার নাজির পাড়া গ্রামের প্রবাসী আবদুল মতিনের এক মাত্র পুত্র। বাড়ির শিশুদের সাথে খেলাধূলা করার একপর্যায়ে একটি বিষাক্ত সর্প তাকে দংশন করে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। পরবর্তীতে তার অবস্থার কোন উন্নতি না হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই দিন সন্ধ্যা সাড়ে ৭ টার সময় তার মৃত্যু হয়। মৃত্যুর কারন হিসেবে জানা যায় সাপে কাটার পরবর্তী উপযুক্ত চিকিৎসায় বিলম্ব।

এছাড়া একই বছর মিরসরাই উপজেলার কাটাছড়া ইউনিয়নে বিষাক্ত সাপের কামড়ে মনোয়ারা বেগম (৩৬) নামক এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার তেতৈয়া গ্রামের কাশেম মোল্লা বাড়ির মরহুম আবু জাফরের স্ত্রী। মনোয়ারা বেগমকেও প্রথমে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ১০টা নাগাদ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এভাবে প্রতিবছর একের পর এক সাপে কাটা রুগি বিনা চিকিৎসায় মারা গেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন ভ্রুক্ষেপ নেই। তারা উপজেলার সাড়ে ৪লাখ মানুষের জন্য একটি আইসিইউর ব্যাবস্থা করে স্থানিয় ভাবে সাপে কাটা চিকিৎসা সুব্যাবস্থায় উদাসীনতা দেখিয়ে আসছেন। অথচ তারা লক্ষ লক্ষ টাকা অবচয় করছেন বিভিন্ন অপ্রয়োজনীয় খাতে।

মিরসরাই মাতৃকা হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জামশেদ আলাম জানান, দেশের উপজেলা পর্যায়ে সাপেকাটা রুগির চিকিৎসা ব্যবস্থা রাখা হয়নি। অথচ সবচেয়ে গুরুত্বপূর্ন ছিল উপজেলা পর্যায়ে এর চিকিৎসা নিশ্চিত করা। কারন জেলার চাইতে উপজেলা পর্যায়ে সাপে কাটা রুগির সংখ্যা বেশি। সাপে কাটা রুগির চিকিৎসায় জটিলতা কিছুই দেখি না। একজন এনেসথেশিয়া, একজন মেডিসিনের ডাক্তর আর প্রশিক্ষিত দক্ষ দুই চার জন নার্স থাকলেই সাপে কাটা রুগির চিকিৎসা দেয়া সম্বব। অতিতে সাপে কাটা রুগির চিকিৎসা জটিলতা থাকলেও বর্তমানে সেটা নেই।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মিনহাজুর রহমান বলেন, উপযুক্ত ব্যাবস্থাপনার অভাবে আমরা উপজেলা পর্যায়ে সাপে কাটা রুগির চিকিৎসা করতে পারিনা। সাপে কাটা রুগিকে আমরা যে এন্টিভেনাম ইনজেকশন পুশ করি সেটি প্রয়োগ করার পর রুগির শরিরে এলার্জী সহ নানাবিধ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পাতে। পার্শ্বপ্রতিক্রিয়া পরবর্তী যে ব্যাবস্থাপনা সেটি আমাদের নেই তাই আমরা সাপে কাটা রুগির চিকিৎসা দিতে পারিনা।

Feb2
Feb2

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন কারা

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 23 July, 2026, 7:00 pm
বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা ফিফার, জায়গা পেলেন কারা

বিশ্বকাপ শেষ হওয়ার তিন দিন পর টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা। সমর্থকদের ভোটে নির্বাচিত এই একাদশে সবচেয়ে বেশি তিনজন করে জায়গা পেয়েছেন স্পেন ও ফ্রান্সের।

রানার্সআপ আর্জেন্টিনা থেকে আছেন দুজন। এ ছাড়া ইংল্যান্ড, নরওয়ে ও কেপ ভার্দের একজন করে ফুটবলার জায়গা পেয়েছেন। ব্রাজিলের কেউ বা স্পেনের লামিনে ইয়ামাল এই একাদশে নেই।

৪-৩-৩ ছকে সাজানো এই দলে গোলবারের নিচে আছেন কেপ ভার্দের ভোজিনিয়া। প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা আফ্রিকান দলটির হয়ে দুর্দান্ত সব সেভ করে টুর্নামেন্টের অন্যতম চমক হয়ে ওঠেন তিনি। একাদশে জায়গা পাওয়া খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৩৯.৬% শতাংশ ভোটও পেয়েছেন ভোজিনিয়াই।

রক্ষণভাগে জায়গা পেয়েছেন স্পেনের মার্ক কুকুরেয়া ও পেদ্রো পোরো, আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেজ এবং ফ্রান্সের দায়ো উপামেকানো। পুরো টুর্নামেন্টে এক মিনিটও মিস না করা কুকুরেয়া দুটি অ্যাসিস্ট করেছেন। স্পেনও বিশ্বকাপ জেতার পর পথে পুরো আসরে মাত্র এক গোল হজম করে সাতটি ক্লিন শিট রেখেছে।

মাঝমাঠে জায়গা পেয়েছেন স্পেনের রদ্রি, ফ্রান্সের মাইকেল ওলিসে এবং ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মাঝমাঠের প্রাণভোমরা ছিলেন রদ্রি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বলও জিতেছেন তিনি। সেমিফাইনালে খেলা ফ্রান্সের হয়ে ৭টি অ্যাসিস্ট করেছেন ওলিসে। অন্যদিকে বেলিংহাম ইংল্যান্ডের হয়ে করেছেন সাত গোল।

আক্রমণভাগে জায়গা পেয়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং নরওয়ের আর্লিং হলান্ড। ১০ গোল করে গোল্ডেন বুট জেতা এমবাপ্পে টুর্নামেন্টে চারটি অ্যাসিস্ট করেছেন। টানা দ্বিতীয় বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার পথে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও এখন এমবাপ্পেই। দ্বিতীয় সর্বোচ্চ ২৯.৬% ভোট পেয়েছেন এই ফরাসি তারকা।

অন্যদিকে ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনাকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন মেসি। পুরো টুর্নামেন্টে করেন ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। আর নরওয়ের বিশ্বকাপযাত্রা শেষ আটে থেমে গেলেও এর মধ্যেই সাত গোল করেন হলান্ড।

ফিফার বিশ্বকাপ সেরা একাদশ
গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)
রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়ো উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)
মাঝমাঠ: রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স), জুড বেলিংহাম (ইংল্যান্ড)
আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হলান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 23 July, 2026, 5:31 pm
প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আসন্ন ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরে মাসে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন অংশগ্রহণের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে (ভারত সফরের আমন্ত্রণপত্র) এসেছে। আমরা সেটা প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছি।

আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ফোনালাপ প্রসঙ্গে প্রশ্ন করা হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সঙ্গে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ফোনালাপের নির্দিষ্ট তথ্য নেই, বিষয়টি তদন্ত করবে সরকার। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ফোনালাপের বিষয়ে বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি। তথ্য প্রমাণ পেলে এ বিষয়ে তদন্ত করবে বাংলাদেশ।

গন্তান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ চায় আলোচনার মাধ্যমে ভারতের চলমান উত্তেজনা সমাধান হবে। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময় ভালো আছে। দুই দেশের সম্পর্ক উন্নয়ন নিয়েই আলোচনা হবে।

বিভিন্ন দেশে ভিসা বন্ধ আছে, এজন্য একাধিক বার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করা হয়েছে। নানা সমস্যা অ্যাড্রেস করে ভিসা সমস্যা সমাধানে কাজ করছে সরকার বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

ঊর্ধ্বতন ১৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

ডেস্ক নিউজ
প্রকাশিত: Thursday, 23 July, 2026, 4:33 pm
ঊর্ধ্বতন ১৭ পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আলোচিত যুগ্ম কমিশনার ফরিদা ইয়াসমিনসহ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‍পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তারা হলেন- হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী, সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সরোয়ার হোসেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি ড. এ কে এম ইকবাল হোসেন, বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদার ডিআইজি মো. ওয়ালিদ হোসেন, এপিবিএনের অতিরিক্ত ডিআইজি সহেলী ফেরদৌস, সিআইডির অতিরিক্ত ডিআইজি রেবেকা সুলতানা ও রাজশাহী সারদার অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ তবারক উল্লাহ্‌।

এ ছাড়াও বাধ্যতামূলক অবসরে পাঠানো অন্য পুলিশ কর্মকর্তারা হলেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান, পুলিশ টেলিকমের অতিরিক্ত ডিআইজি হাসিনা রহমান, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি ফয়সল মাহমুদ ও কানিজ ফাতেমা, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সুলতানা নাজমা হোসেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি জেসমিন বেগম, টিডিএস ঢাকার পুলিশ সুপার আব্দুর রহিম শাহ চৌধুরী, সিআইডির ডিআইজি সানা শামীনুর রহমান এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি) মোছা. ফরিদা ইয়াসমিন।

এ বিষয়ে সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাদের সরকারি চাকরি আইন, ২০১৮ এর (২০১৮ সালের ৫৭ নম্বর আইন) ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন। এ ছাড়া জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।