চট্টগ্রামে করোনায় শনাক্ত ৯৩

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৪ জুলাই, ২০২২, ১২:২২ দুপুর
চট্টগ্রামে করোনায় শনাক্ত ৯৩

গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ৯৩ জনের নমুনায় করোনার নমুনা মিলেছে। এদিন কারো মৃত্যু হয়নি। নতুন আক্রান্তদের মধ্যে ৮২ জন মহানগর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। বাকি ১১ জন উপজেলার বাসিন্দা। এদিন অ্যান্টিজেন টেস্ট সহ চট্টগ্রামের ১২টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

আজ ৪ জুলাই, সোমবার চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে জানানো হয় গত ২৪ ঘণ্টায় ৬০৮টি নমুনা পরীক্ষা করে ৯৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ২৯ শতাংশ।

এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৭ হাজার ৪৪৪ জন।

এন-কে

Feb2
Feb2