কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার মারা গেছেন

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ৪ জুলাই, ২০২২, ২:৪৮ দুপুর
কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার মারা গেছেন

ভারতের কিংবদন্তি পরিচালক তরুণ মজুমদার মারা গেছেন। সোমবার সকাল ১১টা ১৭ মিনিটে এসএসকেএম হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর, কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যা নিয়ে দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন তরুণ মজুমদার। গত ১৪ জুন ফের হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

১৯৬২ সালে ‘কাচের স্বর্গ’ সিনেমার জন্য প্রথম জাতীয় পুরস্কার পান তরুণ মজুমদার। ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পেয়েছেন ১৯৯০ সালে।

তরুণ মজুমদারের উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘গণদেবতা’, ‘কাচের স্বর্গ’, ‘যদি জানতেম’, ‘পলাতক’, ‘দাদার কীর্তি’, ‘শহর থেকে দূরে’, ‘মেঘমুক্তি’, ‘খেলার পুতুল’, ‘অমর গীতি’, ‘ভালোবাসা ভালোবাসা’, ‘পথভোলা’, ‘আগমন’, ‘আলোর পিপাসা’, ‘একটুকু বাসা’, ‘বালিকা বধূ’, ‘নিমন্ত্রণ’, ‘কুহেলি’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘ঠগিনি’, ‘ফুলেশ্বরী’, ‘পরশমণি’, ‘আপন আমার আপন’, ‘সজনি গো সজনি’, ‘কথাছিল’, ‘আলো’, ‘ভালোবাসার অনেক নাম’, ‘চাঁদের বাড়ি’, ‘ভালোবাসার বাড়ি’ ইত্যাদি।

এন-কে

Feb2
Feb2