চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩১

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ৯ জুলাই, ২০২২, ২:০২ দুপুর
চট্টগ্রামে করোনায় শনাক্ত ৩১

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ২৩ শতাংশ। তবে এই সময়ে করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি।

আজ ৯ জুলাই, শনিবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে আরও জানা যায়, চট্টগ্রামে ৭টি ল্যাবে ২৭৬টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত ২৬ জন নগরীর আর বাকি ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৭ হাজার ৬৯৫ জনের করোনা শনাক্ত হয়েছেন। এদের মধ্যে নগরীর বাসিন্দা ৯৩ হাজার ২৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৫ জন নগরীর বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।

২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।

এন-কে

Feb2
Feb2