চট্টগ্রামে চোরাইকৃত মোটরসাইকেল সহ আটক ৩
চট্টগ্রাম অফিস :
চট্টগ্রাম নগরীর মেট্রোপলিটন পুলিশ এর ডবলমুরিং মডেল থানার এসআই আহলাদ ইবনে জামিল’র অফিসার সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান।
অভিযান চালিয়ে নোয়াখালী জেলার সুধারাম থানাধীন ধর্মপুর এলাকা হতে আসামী মোহাম্মদ আফছার উদ্দিন প্র: আকাশ (২৪) কে গ্রেফতার করেন এবং নোয়াখালী জেলার চরজব্বর থানাধীন পশ্চিম চরজব্বরস্থ কাঞ্চন বাজারের পাশে খালি জায়গা হতে ডবলমুরিং মডেল থানার মামলা নং-০৯, তারিখ-১২ জুলাই ২২ইং, ধারা-৩৭৯ পেনাল কোড এর চোরাই মোটর সাইকেল হোন্ডা সি বি ট্রিগার উদ্ধার করেন।
পরবর্তীতে আসামীর প্রদত্ত তথ্যের ভিত্তিতে ডবলমুরিং মডেল থানাধীন মিস্ত্রিপাড়াস্থ লাল মসজিদের পাশের গলিতে অভিযান পরিচালনা করে আসামী মো. সুমন (২৪) ও মো. আসিফ প্র: শান্ত (১৯) দ্বয়কে গ্রেফতার করেন এবং তাদের হেফাজত হতে ১) ১টি পালসার মডেলের মোটর সাইকেল, ২) ১টি হিরো হোন্ডা সিবিজেড মডেলের মোটর সাইকেল, ৩। ০১টি ওয়ালটন ফিউশন মডেলের মোটর সাইকেল উদ্ধার করেন। তারা পেশাদার মোটর সাইকেল চোর। চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা হতে নিয়মিত মোটর সাইকেল চুরি করে নোয়াখালী নিয়ে বিক্রি করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো- ১) মোহাম্মদ আফছার উদ্দিন প্র: আকাশ (২৪), পিতা- মো. নাছির উদ্দিন, মাতা- সেতারা বেগম, সাং- সোনাপুর, ৭নং ধর্মপুর ইউনিয়ন, মাধু মিয়ার বাড়ি, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, বর্তমানে- ভূমি অফিসের বিল্ডিংয়ের ৪র্থ তলা, সিএন্ডবি বালুর টাল, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
২) মো. সুমন (২৪), পিতা- মো. বাবুল, মাতা- মাহিনুর বেগম, সাং- রামগতি বাজার, থানা-রামগতি, জেলা-নোয়াখালী, বর্তমানে- ভূমি অফিসের বিল্ডিংয়ের ৪র্থ তলা, সিএন্ডবি বালুর টাল, থানা- চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম,
৩। মো. আসিফ প্র: শান্ত (১৯), পিতা- মো. আব্দুস সামাদ, মাতা- আকলিমা বেগম, সাং- সোনাপুর, ৭নং ধর্মপুর ইউনিয়ন, মাধু মিয়ার বাড়ি, থানা-সুধারাম, জেলা-নোয়াখালী, বর্তমানে- ভূমি অফিসের বিল্ডিংয়ের ৪র্থ তলা, সিএন্ডবি বালুর টাল, থানা- চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন