চট্টগ্রামে তৃতীয় দফায় বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি

ডেস্ক নিউজ
প্রকাশিত: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ৪:২০ বিকাল
চট্টগ্রামে তৃতীয় দফায় বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি

চট্টগ্রাম জেলায় তৃতীয় দফায় করোনার  ৩ লাখ ৬৮ হাজার বুস্টার ডোজ দেওয়ার প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। আগামী ১৯ জুলাই (মঙ্গলবার) ভ্যাকসিনেশন দিবসে মহানগরীসহ চট্টগ্রাম জেলার ১৫ উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধী তৃতীয় টিকা অর্থাৎ বুস্টার ডোজ দেওয়া হবে।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, আগামী ১৯ জুলাই সারাদেশ ভ্যাকসিনেশন দিবস পালন করছে সরকার। এরই অংশ হিসেবে ওইদিন চট্টগ্রামের ১৫ উপজেলার ২’শ ইউনিয়নের ৬’শ ওয়ার্ডের প্রতি ওয়ার্ডে ৫’শ করে, ১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ হাজার ৫’শ করে ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ৪৭ হাজার বুস্টার ডোজ দেওয়া হবে।

এ ব্যাপারে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ১৯ জুলাই সারাদেশে ভ্যাকসিনেশন দিবস পালন উপলক্ষে চট্টগ্রামে তৃতীয় দফায় ৩ লাখ ৬৮ হাজার বুস্টার ডোজ দেওয়া হবে। এরইমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার প্রত্যেকটি ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে একটি করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩টি করে টিম কাজ করবে। এছাড়া মহানগরীতে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ওইদিন বুস্টার ডোজ দেওয়া হবে।

জে-আর

Feb2
Feb2