যেন বলি তারকাদের মিলনমেলা
বাহারি পোশাকে লাল গালিচায় হাঁটলেন একঝাঁক বলিউড তারকা। দিশা, বাণী, নুসরত, রাশ্মিকা, মালাইকা কে নেই অনুষ্ঠানে। আর সবার মাঝেই যেনো অলিখিত এক প্রতিযোগিতা, কে কত বেশি সুন্দর করতে পেরেছেন নিজেকে। হবেই না বা কেনো, এ অনুষ্ঠানটিই আসলে সবচেয়ে কে বেশি স্টাইলিস্ট তার স্বীকৃতি প্রদানের আনুষ্ঠানিক মঞ্চ।
বলিউডের একেবারে প্রথম সারির অভিনেতা অভিনেত্রী দিয়ে জমকালো আয়োজেন ভরপুর এক সন্ধ্যা যেন তারার মেলা। বছরের অন্যতম সেরা ‘স্টাইল’ পুরস্কারের সাক্ষী থাকল বলিউড। দিশা, বাণী, নুসরত, রাশ্মিকা থেকে শিল্পা এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের একঝাঁক তারকা। ১৫ জুলাই মুম্বাইয়ে জমকালো আয়োজনে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
রণবীর কাপুর, কার্তিক আরিয়ান এবং কৃতি স্যাননের মতো তারকারা উপস্থিত ছিলেন অ্যাওয়ার্ড অনুষ্ঠানটিতে। ঝলমলে সন্ধ্যায় জমকালো ডিজাইনের বাহারি পোশাক আর চমৎকার সব গহনা পরে মঞ্চের লাল গালিচা দিয়ে একে একে হেঁটে চলেন তারকারা।কালো পোশাকে দিশা ছিলেন অনবদ্য। বনি কাপুরের সঙ্গে মঞ্চে উঠলে যেনো চোখ সরানো যাচ্ছিলো না। দিশার মতোই অনুষ্ঠানে কৃতির পোশাকও ছিল কালো। কালো ভেলভেট পোশাকে সৌন্দর্য যেনো ঠিকরে পড়ছিল।
এদিকে লাল রঙের অফ-শোল্ডার পোশাকে আলাদা করে নজর কাড়েন শিল্পা শেঠী। এ অনুষ্ঠানে মালাইকা-অর্জুন কাপুর একসঙ্গে তাদের প্রথম পুরস্কার জিতেছেন। তারা তারকা-খচিত ইভেন্টে সবচেয়ে স্টাইলিশ দম্পতি হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছেন। পুরস্কার জেতার পর দুজন দুজনের প্রশংসা করতেও ভোলেননি।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি শুরু হয়েছিল ২০১২ সাল থেকে। ভারতের সবচেয়ে স্টাইলিশ এ অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সফল ভাবে ১০ বছর পার করে ফেলল। সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কমল হাসান, অক্ষয় কুমার এবং রণবীর সিং থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, আলিয়া ভাট, রেখা এবং ওয়াহিদা রেহমান, প্রজন্ম অতিক্রমকারী সবচেয়ে বড় তারকারা এ দুর্দান্ত ইভেন্টের অংশ হয়েছেন। স্টাইল এবং গ্ল্যামারকে সেরাভাবে উদ্যাপন করা এবং পারদর্শীদের স্বীকৃতি দিতে এমন জমকালো আয়োজন করে হিন্দুস্তান টাইমস কর্তৃপক্ষ।
বলা যায়, স্টাইল পুরস্কার হিসেবে হিন্দুস্তান টাইমস ভারতের সবচেয়ে গ্ল্যামারাস ব্যক্তিত্বদের সম্মানিত করতেন্য বড় এ আয়োজনটি করে আসছে। ফিল্ম, ফ্যাশন, খেলাধুলা, শিল্প, সংস্কৃতি, সঙ্গীত, টিভি, ওটিটি সব জগতের লোকেরা এক ছাদের নিচে একত্রিত হয় অনুষ্ঠানটি ঘিরে।
এন-কে


আপনার মতামত লিখুন