ভাগ্য সহায় না হলে রিকি মার্টিনের ৫০ বছরের জেল!
হলিউডের জনপ্রিয় পপস্টার রিকি মার্টিন। সংগীতাঙ্গনের বড় এ তারকার বিরুদ্ধে উঠেছে গুরুতর এক অভিযোগ। তা-ও আবার নিজের ভাইয়ের ছেলেকে যৌন হেনস্তার মতো ঘৃণিত এক অভিযোগ। দুই পক্ষের যুক্তিতর্ক শেষে রায় দেবেন আদালত। প্রমাণ যদি বিরুদ্ধে যায়, তাহলে বড় দুঃসংবাদ অপেক্ষা করছে এই পপস্টারের জন্য।
পপস্টার রিকি মার্টিনের যৌন লালসার শিকার তার ভাইপো! এমন খবর চাউর হওয়ার সঙ্গে সঙ্গে সারা বিশ্বে শোরগোল শুরু হয়ে গিয়েছিল। আর সেই অভিযোগের বিষয়ে শুনানির পর রায় কী হয় তার ওপর ভাগ্য নির্ধারণ হবে হলিউডের জনপ্রিয় এই সংগীতশিল্পীর। রিকির বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা বহাল থাকবে কি না, সেই সিদ্ধান্ত দ্রুতই নেবেন আদালত। যদি রিকির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়, তাহলে ৫০ বছরের জেল হতে পারে তার। টিএমজেডের প্রতিবেদন অনুসারে, রিকি তার ভাইয়ের ছেলের বিরুদ্ধে ভার্চুয়াল জগৎ জুমের মাধ্যমে পুয়ের্তো রিকোতে একজন বিচারকের সামনে উপস্থিত হবেন শুনানির দিন। এরই মধ্যে চাচা-ভাতিজার যৌন সম্পর্কের বিষয়ে উত্থাপিত সব অভিযোগ অস্বীকার করতে প্রস্তুতও হয়েছেন তিনি। ভুক্তভোগীদের দাবি অনুযায়ী, সাত মাস ধরে অহেতুক সম্পর্ক চলে রিকি আর তার মধ্যে। যদিও এর আগে আদালতে দাঁড়িয়ে যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন রিকির আইনজীবী ও রিকি।
আন্তর্জাতিক প্রতিবেদন থেকে জানা যায়, ভাইপোকে হেনস্তার অভিযোগে নিজের হোমটাউনে ঢুকতে পারছেন না আন্তর্জাতিক এই পপস্টার। জুলাই মাসের শুরুতে তার বাড়িতে একটি আইনি নোটিশ পৌঁছায়। সেই নোটিশে লেখা ছিল যে তিনি পুয়ের্তো রিকোতে ঢুকতে পারবেন না। এই সংগীতশিল্পী আগেই টুইট করে বলেছেন, তার নামে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনার আইনি তদন্ত চলছে। ফলে আইনি পদক্ষেপের মাধ্যমেই যাবতীয় উত্তর দেবেন। উপযুক্ত তথ্য দিয়ে প্রমাণ করে দেবেন তিনি নির্দোষ। তবে এই খারাপ সময়ে যারা তার পাশে ছিলেন, তাদের সবাইকে মন থেকে ধন্যবাদ জানিয়েছেন। রিকির আইনজীবীও আদালতে যাবতীয় অভিযোগকে ভুয়া বলে দাবি করেছেন। তার কথায় এই অভিযোগ শুধু অসত্য নয়; বরং জঘন্যও।
গত জুলাই মাসে রিকি মার্টিনের কাছে আইনি চিঠি পাঠানো হয়। তবে আইনি নোটিশ কে পাঠায়, সেটা পরিষ্কার হয়নি। সে সময় স্পেনের এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়, এক সাবেক প্রেমিকা রিকির বিরুদ্ধে ওই অভিযোগ তুলেছিলেন। ওই রিপোর্টে এ-ও লেখা হয়েছিল যে রিকি ব্রেকআপের পরও তার প্রেমিকার বাড়ির সামনে অপেক্ষা করতেন। আর সে কারণেই নিজের হোমটাউনে প্রবেশাধিকার হারান তিনি। পরবর্তী সময়ে জানা যায়, গায়কের নিজের ভাই এরিক মার্টিনের অভিযোগের ভিত্তিতে ওই আইনি নোটিশ পাঠানো হয়েছিল তাকে। এরিকের অভিযোগ ছিল, তার ২১ বছরের ছেলেকে যৌন হেনস্তা করেছেন রিকি। যদিও সংগীতশিল্পীর আইনজীবীর দাবি, রিকির ভাইপোর একাধিক মানসিক সমস্যা রয়েছে।
এন-কে


আপনার মতামত লিখুন