এপেক্স বাংলাদেশ জেলা তিন’র সম্মেলন আগামীকাল
এপেক্স ক্লাবস অফ বাংলাদেশের অন্তর্গত জেলা-৩ এর ৪০তম বার্ষিক সম্মেলন আগামীকাল আগ্রাবাদ হোটেলের ইছামতি হলে অনুষ্ঠিত হবে।
সকাল ৯ ঘটিকায় সম্মেলন শুরু হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে। মাঝে নামাজের বিরতি দিয়ে সন্ধ্যা ৫টা পর্যন্ত সম্মেলন চলবে। এবারের সম্মেলনের আয়োজক ক্লাব এপেক্স ক্লাব অফ নোয়াপাড়া। সম্মেলনটি পাইওনিয়ার এপেক্স হিসেবে নামকরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা উপাচার্য ড. শিরীণ আখতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এপেক্স ক্লাবস অফ বাংলাদেশের জাতীয় সভাপতি এমএ কাইয়ূম চৌধুরী,জাতীয় সহ-সভাপতি অধ্যাপক নিজাম উদ্দিন পিন্টু।
এছাড়া উপস্থিত থাকবেন অতীত আন্তর্জাতিক সভাপতি,অতীত জাতীয় সভাপতিবৃন্দ,লাইফ গভর্ণরবৃন্দ,এপেক্স ফাউন্ডেশনের নেতৃবৃন্দ,লাইফ মেম্বারবৃন্দ,পিডিজিবৃন্দ,ডিজিবৃন্দ,দেশের বিভিন্ন ক্লাবের সভাপতি-সম্পাদকবৃন্দ,২০২০ বর্ষে ক্লাব পর্যয়ের নেতৃবৃন্দসহ সর্বস্তরের এপেক্সিয়ানবৃন্দ।
সম্মেলনে সভাপতির দায়িত্ব পালন করবেন পিডিজি-০৩ এপে. এ্যাড. কামাল উদ্দিন। সচিবের দায়িত্ব পালন করবেন পিডিজি-০৩ এপে. এ্যাড. মীর ফেরদৌস আলম সেলিম। সার্বিক তত্ত্বাবধানে থাকবেন ডিজি-০৩ এপে. এ্যাড. আরশাদুর রহমান রিটু।
সম্মেলন বিষয়ে রিটু বলেন, এপেক্সে প্রতি বছরের শেষ পর্যায়ে সবার দৃষ্টি থাকে জেলা সম্মেলনের দিকে কারণ জেলা সম্মেলনেই জেলার আগামী এক বছরের নেতা নির্বাচিত হবেন ডেলিগেটগণের ভোটে। ইতিমধ্যে এপেক্স বাংলাদেশের নয়টি জেলার মধ্যে সাতটি জেলার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। তবে প্রতিবছর জেলা-০৩ তথা চট্টগ্রামের সম্মেলনকে ঘিরে সবার আলাদা দৃষ্টি থাকে। এবারও চট্টগ্রামের সম্মেলনের দিকে সকল এপেক্সিয়ানগণের মাঝে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার সৃষ্টি হয়েছে। এবার জেলা-০৩ থেকে একজন এনভিপি প্রার্থী আছেন তাই এ সম্মেলন সবার কাছে গুরুত্ববহন করছে। আমাদের জেলার নেতারা ইতপূর্বে ৩৯টি সফল সম্মেলন সমাপ্ত করেছেন এবারও সম্মেলন সফলভাবে সমাপ্ত করার জন্য ১৫ টি চার্টার্ড এবং ৫ টি আনচার্টার্ড ক্লাবের সদস্যগণ খুব পরিশ্রম করে যাচ্ছেন।
তিনি বলেন, আমরা আশা করছি চার শতাধিক এপেক্সিয়ানের মিলনমেলা হবে এবারের সম্মেলনে। চট্টগ্রামের বাহির থেকে যেসকল এপেক্সিয়ান আসবেন তাদের সর্বোচ্চ সেবা দেয়ার জন্য এ জেলার নেতৃবৃন্দ সচেষ্ট থাকবেন।
এবারের সম্মেলনে ডিজি প্রার্থী রয়েছেন তিন জন তারা হলেন- বান্দরবান ক্লাবের অতীত সভাপতি এপে. কামাল পাশা, চট্টগ্রাম ক্লাবের অতীত সভাপতি এবং গ্রীন সিটি ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এপে.জাকির হোসেন এবং চিটাগাং সেন্ট্রালের এপে. বেলাল হোসেন।
সম্মেলনে ১৫টি চাটার্ড ক্লাবের ৩০ জন ডেলিগেট ভোটাধিকার প্রয়োগ করে আগামীর নেতা নির্বাচিত করবেন।
সম্মেলনের শেষপর্বে চলতি বছরের কার্যক্রমের উপর ভিত্তি করে ক্লাব এবং এপেক্সিয়ানদের পুরষ্কৃত করবেন জেলা গভর্ণর।
সম্মেলন প্রসঙ্গে, সেলিম বলেন, সম্মেলনের রেজিষ্ট্রেশন ফি জনপ্রতি এক হাজার টাকা। রেজিষ্ট্রেশনকৃত সকলকে একটি টি শার্ট, ব্যাগ সুভেনীর,গোলাপফুল প্রদান করা হবে। সকালের নাস্তা,দুপুরের খাবার এবং বিকেলে নাস্তার ব্যবস্থা থাকবে এছাড়া দিনব্যাপী অনলিমিটেড চা পান করতে পারবে সবাই।
তিনি বলেন, আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে একটি সফল সম্মেলন উপহার দিতে। তিনি সকলের সহোযোগীতা কামনা করেছেন।
সম্মেলনকে স্বাগত জানিয়ে আজ বিকেলে একটি র্যালি করার আয়োজন থাকলেও চুুুুুুয়েটের সমাবর্তন উপলক্ষে রাষ্ট্রপতি চট্টগ্রাম অবস্থান করায় র্যালি স্থগিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন