চট্টগ্রামে করোনাভাইরাসে শনাক্ত ৩১
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৩১ জন । চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে মোট শনাক্ত হলেন ১ লাখ ২৮ হাজার ৪’শ ৫৭ জন। শনাক্তের হার ১১ দশমিক ৯৬ শতাংশ। চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩’শ ৬৭ জনের।
২৭ জুলাই (বুধবার) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। মঙ্গলবার ২০ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল সিভিল সার্জন কার্যালয়। মঙ্গলবার পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ছিল হার ৮ দশমিক ১৬ শতাংশ।
বুধবার সকালে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, চট্টগ্রামে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২’শ ৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৩১ জনের শরীরে করোনার জীবাণু শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে ১৮ জন নগরের এবং ১৩ জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৪ জন, অ্যান্টিজেন টেস্টে ৭ জন, ইমপেরিয়াল হাসপাতালের ল্যাবে ১ জন, আগ্রাবাদস্থ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ল্যাবে ৩ জন, আরটিআরএল ল্যাবে ২ জন, এপিক হেলথ কেয়ারে ল্যাবে ৩ জন, মেট্রোপলিটন হসপিটালের ল্যাবে ২ জন, এশিয়ান স্পেশালাইজড হাসপাতালের ল্যাবে ৪ জন এবং এভারকেয়ার হাসপাতালের ল্যাবে ৩ জনের করোনা শনাক্ত হয়।
জে-আর


আপনার মতামত লিখুন