টঙ্গীর স্পিনিং মিলে ভয়াবহ আগুন

ডেস্ক নিউজ
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯, ৭:৩১ রাত
টঙ্গীর স্পিনিং মিলে ভয়াবহ আগুন

২৪ ঘন্টা ডেস্ক : গাজীপুরের টঙ্গীর বাদাম এলাকার একটি স্পিনিং মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। 

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে টঙ্গী-আশুলিয়া বেড়িবাঁধে অবস্থিত এননটেক্স পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান রোমেল। তিনি সংবাদিকদের জানান, টঙ্গী, উত্তরা, সাভার ও কুর্মিটোলাসহ আশপাশের ১১টি ইউনিট এসে আগুন নেভানোর কাজ করে।

সন্ধ্যা পৌণে ৭টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে দমকল কর্মীরা।

Feb2
Feb2