কারিনাপুত্রকে বন্ধু ডাকলেন অনিল কাপুর!
বলিউডের এভারগ্রিন হিরো অনিল কাপুর। সম্প্রতি নাতি-নাতনির মুখ দেখতে চলেছেন এই হ্যান্ডসাম হাংক।
মেয়ে সোনম কাপুর বলিউডের অন্যতম গ্ল্যামার গার্ল। তা সত্ত্বেও দেখে বোঝার উপায় নেই এত বড় মেয়ের বাবা অনিল কাপুর। বয়সের তারতম্য যেন চেহারায় কোনো ছাপ ফেলতে পারেনি তার। শুধু চেহারায় নয়, কাজের দিকেও তিনি সেরা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনিল কাপুর জানালেন কারিনা কাপুরের ছেলে তৈমুর তার বন্ধু। অনিল বলেন, ‘তৈমুর আর আমি খুবই ভালো বন্ধু। এমনকি আমরা একসঙ্গে ছবিও করছি, যেখানে ও আমার বাবার চরিত্রে অভিনয় করছে।’
বোঝাই যাচ্ছে ঠাট্টা করেছেন এই হিরো। এ কথা দিয়ে তিনি প্রমাণ করলেন তিনি এখনো সবুজ। এখনো তরুণ। বয়স তো নেহাত সংখ্যা মাত্র।
রীতেশ দেশমুখ সঞ্চারিত একটি কমেডি শো ‘কেস তো বানতা হ্যাঁয়’-তে তিনি জানান, প্রবীণ-নবীন সবাই তার বন্ধু। এ তালিকায় অমিতাভ বচ্চন, সালমান খান, শাহরুখ খান, আমির খান, রণবীর কাপুর, রণবীর সিং এমনকি নিজের ছেলে হর্ষবর্ধন কাপুর এবং তৈমুর আলি খান ও বাদ যাবেন না। ৬৫ বছরেও কেন বয়স বোঝা যায় না তার, এমন প্রশ্নের উত্তরেই এই ঠাট্টা জুড়ে দেন এই অভিনেতা।
এদিকে আগস্টেই নতুন বন্ধু আসতে চলেছে অনিল কাপুরের। নানা হতে যাচ্ছেন তিনি। মেয়ে সোনম কাপুর তার প্রথম সন্তান জন্ম দেবেন তার মা-বাবার বাড়িতেই এবং অনিল কাপুরসহ গোটা পরিবার সেই প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন।
এন-কে


আপনার মতামত লিখুন