আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ কারিনা
সম্পর্কে ননদ ভাবি হলে অনেক সময় দেখা যায় একে অপরের নামে বদনাম করে বেড়ায়। তবে বলিউডের বেবো কারিনা কাপুর তার ভাইয়ের বউয়ের প্রশংসা করতে কোনো কৃপণতা করেননি।
কারিনার কথায় বর্তমান সময়ের অন্যতম সেরা অভিনেত্রী হলে আলিয়া ভাট। রণবীর কাপুরের জেঠাতো বোন কারিনা কাপুর আলিয়ার উঠতি ক্যারিয়ারের মধ্যেই মা হওয়ার সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন। কারিনা বলেছেন, গর্ভাবস্থা ‘সর্বোচ্চ প্রতিভাবান’ অভিনেত্রীদের জন্যও একটি ‘স্বাভাবিক’ পদক্ষেপ।
এক সাক্ষাৎকারে কারিনাকে প্রশ্ন করা হয় যে, আলিয়ার জন্য কোনো পরামর্শ আছে কি না, কেননা খুব শিগগিরই মা হচ্ছেন আলিয়া ভাট। উত্তরে কারিনা বলেছিলেন,, আলিয়া খুবই মেধাবী আর্টিস্ট সেই সঙ্গে দারুণ পার্সোনালিটির মানুষ। গত দশক থেকেই অন্যতম সেরা অভিনেত্রী তিনি। বিশেষ করে যখন এত অল্প বয়সে কোনো অভিনেত্রী মাতৃত্বকে আলিঙ্গন করে তখন তাকে কোনো বিষয়ে পরামর্শ দেয়ার কিছু নেই। খবর পিংকভিলার।
চলতি বছরের এপ্রিলে বিয়ের পর্ব সেরেছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সে সময় কারিনাকে দেখা গেছে তাদের বিয়েতে। কারিনাকে দ্রুতই আমির খানের বিপরীতে ‘লাল সিং চাড্ডা’ সিনেমাতে দেখা যাবে। অদ্বৈত চন্দনের পরিচালনায় টম হ্যাঙ্কস-অভিনীত ফরেস্ট গাম্পের রিমেক এই সিনেমা। নাগা চৈতন্য এবং মানব ভিজও অভিনয় করেছেন সিনেমাতে। আগামী ১১ অগস্ট মুক্তি পেতে চলেছে ‘লাল সিং চাড্ডা’।
এদিকে দিন কয়েক আগেই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র শুটিং শেষ করেছেন আলিয়ার। এর মধ্যেই ‘হার্ট অফ স্টোন’ সিনেমার মধ্য দিয়ে হলিউডে অভিষেক হচ্ছে তার। গত শুক্রবার মুক্তি পেয়েছে আলিয়া প্রযোজিত এবং অভিনীত ছবি ‘ডার্লিংস’। এ ছাড়া সেপ্টেম্বরে মুক্তি অপেক্ষায় তার বহু প্রতিক্ষীত ছবি ‘ব্রহ্মাস্ত্র’।
এন-কে


আপনার মতামত লিখুন