ওয়াটার বাস চালু : ২৫ মিনিটে চট্টগ্রাম সদরঘাট থেকে বিমান বন্দর, ভাড়া ৩৫০
২৪ ঘন্টা স্পেশাল। রাজীব সেন প্রিন্স : সড়ক পথে যাত্রীর চাপ কমাতে দুবাই, সিঙ্গাপুর ও চায়নাসহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোতে নদীপথ ব্যবহার করে যাত্রী পারাপারের ব্যবস্থা চালু রয়েছে। সে চিন্তাধারা থেকে এসএস ট্রেডিং নামক একটি প্রতিষ্ঠানের তত্বাবধানে চট্টগ্রামের কর্ণফুলি নদীতেও চালু হয়েছে ওয়াটার বাস সার্ভিস।
প্রথম পদক্ষেপ হিসেবে বিমানবন্দর যাত্রীদের জন্য এ সেবা চালু করা হয়। ধুলো মাখা পুরিবেশ দূষণ ও দীর্ঘ যানজটের কবল থেকে মুক্ত রাখতে বিদেশ যাত্রীদের চলাচলের সুবিধার্থে গত ২৪ নভেম্বর শনিবার থেকে কর্ণফুলি নদীতে শুরু হয়েছে এ সার্ভিসের পরিক্ষামূলক কার্যক্রম। আজ সোমবার সকালে এ সার্ভিসটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
যেখানে সড়ক পথে নগরীর নিউ মার্কেট থেকে বিমান বন্দর যেতে যাত্রীদের দেড় থেকে ২ ঘন্টার সময় প্রয়োজন হতো সেখানে মাত্র ২৫ মিনিটেই যাত্রীরা এখন পৌছে যাচ্ছে বিমান বন্দরে।
প্রথম ধাপে নগরীর সদরঘাট থেকে বিমান বন্দরের এ সার্ভিসের ভাড়া নির্ধারণ ছিলো ৪০০ টাকা। তবে যাত্রীদের অনুরোধে তা ৫০ টাকা কমিয়ে এখন নেওয়া হচ্ছে মাত্র ৩শ ৫০ টাকা করে। তবে ভবিষ্যতে সার্ভিসটি আরো বৃদ্ধি পেলে ভাড়া আরো কমবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।
ওয়াটার বাস সার্ভিসেস প্রজেক্ট এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বাব হোসাইন ২৪ ঘন্টা ডট নিউজকে জানান, প্রথম দিকে প্রতিদিন সদরঘাট থেকে ৫টি ট্রিপ চালু রাখা হয়েছে। এরমধ্যে সকাল ৭টায় প্রথম ট্রিপ, আটটায় দ্বিতীয় ট্রিপ, সাড়ে ১২টায় তৃতীয় ট্রিপ, বিকেল তিনটায় চতুর্থ এবং সন্ধ্যা ৭টায় শেষ ও ৫ম ট্রিপ।
তাছাড়া বিমান বন্দরের পতেঙ্গা টার্মিনাল থেকে প্রতিদিন সকাল সাড়ে ৮টায় প্রথম ট্রিপ, সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় ট্রিপ, দুপুর আড়াইটায় তৃতীয় ট্রিপ, বিকেল সাড়ে ৪টায় চতুর্থ ও সর্বশেষ রাত সোয়া ৯টায় পঞ্চম ও শেষ ট্রিপে চলবে ওয়াটার বাসগুলো।
তাছাড়া সেইভ টাইম সেইভ মানি শ্লোগানে কর্ণফুলি নদীতে চালু হওয়া ওয়াটার বাস সার্ভিসটি যতক্ষন বিমানের ফ্লাইটের সিডিউল থাকবে ততক্ষন পর্যন্ত ওয়াটার বাস সার্ভিস চালু থাকবে জানিয়ে সাব্বাব হোসাইন আরো বলেন, নির্দ্দিষ্ট সময়ের মধ্যে যদি কোন ট্রিপে যাত্রী পরিপূর্ণ না হয় তাহলে একজন যাত্রী নিয়েও নির্দ্ধিষ্ট গন্তব্যের উদ্দ্যেশে ওয়াটার বাস ছেড়ে যাবে। সোমবার ৯ ডিসেম্বর একাধিক ট্রিপে মাত্র ১ থেকে দুই চারজন নিয়ে ওয়াটার বাস ছেড়ে গেছে বলে তিনি জানিয়েছেন।
ওয়েস্টান মেরিনের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়াটার বাস সার্ভিসেস প্রজেক্টের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসেন ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, হংকংয়ের আদলে বাংলাদেশে তৈরি করা ওয়াটার বাসটি ৭০ কিলোমিটার স্পিডে চলে। গতি ২৩ নটিকেল মাইল। তিনি বলেন, যানযটের ভোগান্তি থেকে রক্ষা পেতে অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে তৈরি এ বাসটি। প্রতিটি এসি ওয়াটার বাসে ২৫ জন বসার ভিআইপি আসন রয়েছে।
তিনি বলেন, নগরীর সদরঘাট থেকে বিমানবন্দর পর্যন্ত নদীপথে এই দূরত্ব আট নটিক্যাল মাইল বা ১৫ কিলোমিটার। মাত্র ২০ মিনিটে সদরঘাট থেকে পতেঙ্গা ওয়াটার বাস স্টেশনে পৌছে যেতে পারছে যাত্রীরা। যাত্রাপথে যাত্রীদের জন্য ওয়াটার বাসে ফ্রি ওয়াইফাই ব্যবস্থা আছে।
তাছাড়া নদীপথ থেকে পতেঙ্গা টার্মিনালে ওয়াটার বাস থেকে নেমে কর্তৃপক্ষের নিজস্ব পরিবহণ শাটল বাসে করে যাত্রীদের বিমানবন্দরে পৌছে দেওয়ার ব্যবস্থা রেখেছে কর্তৃপক্ষ। তাছাড়া ওয়াটার বাস থেকে শাটল বাসে করে বিমান বন্দর পৌছানো পর্যন্ত যাত্রীদের লাগেজগুলো কতৃপক্ষের নিরাপত্তায় রাখা হয়।
সোমবার ৯ ডিসেম্বর সকালে ওয়াটার বাস সার্ভিসের পতেঙ্গা স্টেশনে গিয়ে দেখা যায়, এখানে রয়েছে যাত্রীদের অপেক্ষা করার সুব্যবস্থা যাত্রী ছাউনি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো কোন যাত্রী যদি তাদের ব্যাক্তিগত গাড়ি নিয়ে আসে তবে সেই গাড়ি এখানে নিরাপদে গচ্ছিত রেখে ভ্রমন শেষে পুনরায় গাড়ি নিয়ে তার গন্তব্যে যাওয়ার সুব্যবস্থা রাখা হয়েছে।
ভবিষ্যতে বিমান যাত্রী ছাড়াও স্থানীয় পর্যটকদের জন্য এ টর্মিনালে কিছু ছাতা ও পর্যটক বসার সু ব্যবস্থার পাশাপাশি পর্যটক বান্ধব পরিবেশ তৈরি করে আঞ্চলিক মুখরোচক খাদ্য বিক্রি ও বিপননের ব্যবস্থা করার কথা জানিয়েছেন ওয়াটার বাস সার্ভিস কর্তৃপক্ষ। যেখানে বসে প্রাকৃতিক মনোরম দৃশ্যগুলো অনুভব করতে পারবে পর্যটকরা।
ওয়াটার বাস সার্ভিসের জন্য অপেক্ষমান কযেকজন যাত্রীর সাথে কথা হলে তারা জানিয়েছেন, এতোদিন সড়ক পথে টেক্সি বা লোকাল পরিবহণে করে বিমান বন্দরে পৌছাতে গিয়ে যানজটের কবলে পড়ে অনেক যাত্রী বিমানের সিডিউল মিস করেছে। বিদেশ যাত্রা বাতিল হয়ে গেছে অনেক যাত্রীর। সে দৃষ্টিকোণ থেকে ওয়াটার বাস সার্ভিসটি চালু হওয়ায় খুব কম সময়ের মধ্যে আরামদায়ক ও স্বস্থির সাথে বিমান বন্দর পৌছে যেতে পারছি।
একদিকে নিরাপদ অন্যদিকে জঞ্জাল ও যানজটমুক্ত স্বস্থিদায়ক ভ্রমন। তাছাড়া সময়ও লাগছে খুব কম। লাগেজ রাখা, ওয়াইফাই সুবিধা, পতেঙ্গা টার্মিনাল থেকে বিমানবন্দর পর্যন্ত শাটল বাস সব মিলে যাত্রীরা খুশি। তবে এ ক্ষেত্রে ভাড়াটা একটু বেশি মন্তব্য করে ভাড়া ২৫০ থেকে ৩০০ টাকা নির্ধারনের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।
ভবিষ্যতে সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে ভাড়া কমানো, স্টেশন বাড়ানো ও ওয়াটার বাস বৃদ্ধিসহ আরো একাধিক পরিকল্পনা হাতে নিয়েছেন বলে জানান এস এস ট্রেডিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সাব্বাব হোসাইন। তিনি ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আগামী মাসে আরো ২টি ওয়াটার বাস সংযুক্ত করার আশা রাখছি। তখন প্রতি ৩০ মিনিট পর এ সার্ভিস চালু থাকবে। এতে যাত্রীরা যখন টার্মিনালে আসবে তখন যাত্রী তার সুবিধামতোই ওয়াটার বাসের সেবা গ্রহণ করতে পারবেন।
তাছাড়া তিনি জানিয়েছেন যাত্রী সেবার মান আরো উন্নত করতে প্রতিষ্ঠানটি ওয়েভ সাইট তৈরি করেছে। যার মাধ্যমে ঘরে বসে যাত্রীরা তাদের বিকাশ অ্যকাউন্ট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্দ্দিষ্ট সময়ের ওয়াটার বাসের টিকিট সংগ্রহ করতে পারবে। ভবিষ্যতে অ্যপস তৈরির চিন্তা ভাবনাও প্রতিষ্ঠানটি করছেন এমনটাই জানিয়েছেন সাব্বাব হোসাইন।
সম্প্রতি এ সার্ভিসটি পরীক্ষামূলকভাবে চালু হওয়ার পর থেকে ওয়াটার বাসের যাত্রী হয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ একাধিক ভিআইপি পারসন।
এ সার্ভিসে ভ্রমণ করে নদী পথে ভ্রমন শতভাগ পরিবেশ বান্ধব বলে মন্তব্য করেছেন মেয়র আ জ ম নাছির। তিনি গণমাধ্যমে বলেছেন সড়ক থেকে লোড কমিয়ে আনতে এ উদ্দ্যেগ অত্যন্ত প্রশংসনীয়। সড়ক পথ থেকে কিছু যাত্রী যদি নদীপথে আনা সম্ভব হয় তবে চট্টগ্রামের রাস্তা ঘাট আরো মজবুত ও টেকশই হবে। এতে সড়ক মেরামত বাবদ সরকারি অর্থও অনেক বেঁচে যাবে।
চট্টগ্রামের ভ্রমন পিপাসুরা যাজটের জন্য ট্যুরিজমটাই ভুলে যেতে বসেছে। সদরঘাট থেকে বিমানবন্দরে চালু হওয়া ওয়াটার বাস সার্ভিসটি ভবিষ্যতে রাঙ্গুনীয়া, কাপ্তাই, কক্সবাজার, টেকনাফ সেন্টমার্টিনসহ নদীপথে একাধিক পর্যটন স্পটে ভ্রমণের ব্যবস্থা করার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।
পর্যটন স্পটে এ সার্ভিস চালু হলে মাত্র দু ঘন্টায় কক্সবাজার, তিন ঘন্টায় সেন্টমার্টিন ও টেকনাফ পৌছানো সম্ভব বলে মনে করেন ওয়েস্টান মেরিনের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়াটার বাস সার্ভিসেস প্রজেক্টের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসেন।


আপনার মতামত লিখুন